Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

সন্তানের স্তন্যপানে নয়, আড়াল চাই মানসিকতার, বার্তা দিল সোশ্যাল মিডিয়া

দ্য ওয়াল ব্যুরো: চার মাসের সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন মা। হঠাৎই শুনতে হয়, "ঢেকে রাখুন"। মা মুহূর্তের জন্য থমকে যান এ কথা শুনে। আর তার পরেই ঢেকে ফেলেন। তবে বুক নয়, মুখ। আর সেই মুখ ঢেকে সন্তানকে দুধ খাওয়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়

সন্তানের স্তন্যপানে নয়, আড়াল চাই মানসিকতার, বার্তা দিল সোশ্যাল মিডিয়া

শেষ আপডেট: 10 August 2018 12:55

দ্য ওয়াল ব্যুরো: চার মাসের সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন মা। হঠাৎই শুনতে হয়, "ঢেকে রাখুন"। মা মুহূর্তের জন্য থমকে যান এ কথা শুনে। আর তার পরেই ঢেকে ফেলেন। তবে বুক নয়, মুখ। আর সেই মুখ ঢেকে সন্তানকে দুধ খাওয়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরেই ছড়িয়েছে চাঞ্চল্য। ঝড়ের বেগে বেড়েছে লাইক-শেয়ার। টেক্সাসের বাসিন্দা, ৩৪ বছরের মেলানি ডুডলেকে সারা বিশ্বের নেটিজেন জানিয়ে দিয়েছেন, সন্তানকে দুধ খাওয়ানোর মধ্যে লজ্জার কিছু নেই। নেই ঢেকে রাখার কোনও প্রয়োজন। সদ্য পেরিয়েছে 'ব্রেস্টফিডিং উইক'। আরও এক বার সামনে এসেছে, সন্তান জন্মানোর পরে তাকে মায়ের বুকের দুধ খাওয়ানো কতটা জরুরি। আলোচনা হয়েছে, ব্রেস্ট ফিডিং একটি স্বাভাবিক এবং সুন্দর প্রক্রিয়া। তা ঢেকেঢুকে, লুকিয়ে, লজ্জা পেয়ে করার কোনও দরকারই নেই। নারী শরীরের বিশেষ অঙ্গের মাধ্যমে সন্তান দুধ খেলেও, মাতৃস্নেহের সঙ্গে নারীর শরীরি প্রদর্শনের কোনও তুলনা হয় না। কিন্তু এ সবই যে শুধু আলোচনার পাতাতেই সীমাবদ্ধ, বাস্তব জীবনের মায়েদের পরিস্থিতি যে এখনও অনেকটাই আলাদা তার উদাহরণ পাওয়া যায় ঘরে-বাইরে-দেশে-বিদেশে সর্বত্র।
মেলানি একটি রেস্তোরাঁয় বসে তাঁর চার মাসের সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন। সঙ্গে ছিলেন তাঁর স্বামীর এক বন্ধুর মা, ক্যারল লকউড। সেখানে হঠাৎই এক ব্যক্তি বলে ওঠেন, সন্তানের দুধ খাওয়ার দৃশ্য ঢেকে রাখতে। সঙ্গে সঙ্গেই স্বতঃস্ফূর্ত ভাবে নিজের মুখে ওড়না চাপিয়ে দেন মেলানি। আর সেই দৃশ্য ক্যামেরায় বন্দি করেন ক্যারল।
এর পরে সেই ছবিটি ক্যারল পোস্ট করেন ফেসবুকে। সঙ্গে লেখেন, "আমার বন্ধুর বৌমা বাচ্চাকে খাওয়াচ্ছিল। সে সময় ওকে ঢাকতে বলায় ও এভাবে ঢেকেছে। আমি ওর অনুমতি নিয়ে ছবিটি পাবলিকলি পোস্ট করছি। বাচ্চার যত্ন নেওয়ার মধ্যে লজ্জার কিছু নেই।" সেই সঙ্গে ক্যারল যোগ করেন, "এই ঢাকার নির্দেশ দিয়েছেন এক জন পুরুষ। বাইরে তখন প্রচণ্ড গরম। এবং এটা কোনও মুসলিম অধ্যুষিত দেশও নয়।" মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ক্যারলের এই পোস্ট। ১২০ হাজার জন লাইক করেন, শেয়ার করেন ২১৬ হাজার জন।
সন্তানের মা মেলানি বলেন, "বাচ্চাকে দুধ খাওয়ানোটাই যথেষ্টা কঠিন ব্যাপার। এর ওপরে আর কোনও কিছুর সঙ্গে লড়াই করার কোনও মানে হয় না।" সোশ্যাল মিডিয়ায় মেলানির সমর্থনে ঝড় বয়ে যায়। কেউ বলেন, "সর্বত্র ছোট পোশাক পরে বহু মেয়ে ঘুরে বেড়ায়। তাদের বুক অনাবৃত থাকে। সেটা নিয়ে অসুবিধা না হলে, সন্তানকে দুধ খাওয়ালে অসুবিধা কোথায়!" কেউ আবার বলেন, "ঢাকাঢুকি দিয়ে সন্তানকে খাওয়ানো যথেষ্ট বিরক্তিকর আর বদ্ধ একটা ব্যাপার। এটা তো  শুধু খাবার নয়, এটা মা ও সন্তানের মধ্যে ভালবাসা, স্নেহ, আদরের সম্পর্ক। এটা দেখা গেলে কী অসুবিধা আছে!"
মেলানির সঙ্গে না হয় ক্যারল ছিলেন, ফেসবুক পোস্টের মাধ্যমে যিনি বিষয়টিকে আলোয় এনেছেন, সারা বিশ্বের সমর্থন কুড়িয়েছেন। কিন্তু এখনও বহু মাকেই সন্তানকে খাওয়ানোর জন্য গোপনীয়তা বা আড়াল খুঁজতে হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এর বদল আসবে কবে? মেলানির মুখ ঢাকা ছবিটি সেই প্রশ্নই তুলে ধরল।

```