Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

স্বাধীনতা দিবসের পাঁচ দিন আগে কাশ্মীরে উদ্ধার নানা আগ্নেয়াস্ত্র

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবস এসে গিয়েছে প্রায়। দেশ জুড়ে শক্ত হয়েছে নিরাপত্তার বাঁধন। তার মধ্যেই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকা থেকে উদ্ধার হল একাধিক একে ৪৭ রাইফেল, হ্যান্ড গ্রেনেড-সহ আরও নানা আগ্নেয়াস্ত্র। ঘটনায় চাপ বেড়েছে ভারতীয় সেনাবা

স্বাধীনতা দিবসের পাঁচ দিন আগে কাশ্মীরে উদ্ধার নানা আগ্নেয়াস্ত্র

শেষ আপডেট: 10 August 2018 06:55

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবস এসে গিয়েছে প্রায়। দেশ জুড়ে শক্ত হয়েছে নিরাপত্তার বাঁধন। তার মধ্যেই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকা থেকে উদ্ধার হল একাধিক একে ৪৭ রাইফেল, হ্যান্ড গ্রেনেড-সহ আরও নানা আগ্নেয়াস্ত্র। ঘটনায় চাপ বেড়েছে ভারতীয় সেনাবাহিনীর উপর। সূত্রের খবর, পুঞ্চ জেলার মান্ডি তেহশিল এলাকায় সেনার রুটিন চেক আপ চলছিল শুক্রবার সকালে। তখনই উদ্ধার হয় অস্ত্রশস্ত্র। এখনও পর্যন্ত ১৪টি হ্যান্ড গ্রেনেড ও চারটি একে ৪৭ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে সেনা। এছাড়াও আছে একটি ৯ এমএম পিস্তল, একটি একে ৫৬, একটি রিভলভার, বেশ কিছু কার্তুজ ও অপরিচিত আগ্নেয়াস্ত্র। যদিও জম্মু ও কাশ্মীরে এভাবে অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনা নতুন কিছু নয়, তবু স্বাধীনতা দিবসের প্রাক্কালে এমনটা ঘটায় অস্বস্তি একটু বেড়েছে। ক'দিন আগেই এক জন জঙ্গিকেও গ্রেফতার করা হয়েছে অস্ত্র-সহ।

```