Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাতৃত্বকালীন ছুটি ১ বছর, বড় সিদ্ধান্ত এই রাজ্যের সরকারের

দ্য ওয়াল ব্যুরো: মাতৃত্বকালীন ছুটি (Maternity Leave) নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল এদেশেরই একটি রাজ্য। এর আগে একাধিকবার দেশের একাধিক আদালত তাদের রায়ে জানিয়েছে, যে মাতৃত্বকালীন ছুটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তা অগ্রাহ্য করা একপ্রকার মানব

মাতৃত্বকালীন ছুটি ১ বছর, বড় সিদ্ধান্ত এই রাজ্যের সরকারের

শেষ আপডেট: 27 July 2023 06:50

দ্য ওয়াল ব্যুরো: মাতৃত্বকালীন ছুটি (Maternity Leave) নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল এদেশেরই একটি রাজ্য। এর আগে একাধিকবার দেশের একাধিক আদালত তাদের রায়ে জানিয়েছে, যে মাতৃত্বকালীন ছুটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তা অগ্রাহ্য করা একপ্রকার মানবাধিকার বিরোধী কাজ। এবার সেই কথা মাথায় রেখেই এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সিকিম (Sikkim) সরকার। বুধবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেন, এবার থেকে রাজ্য সরকারের মহিলা কর্মীরা (Government Staff) ১২ মাসের মাতৃত্বকালীন ছুটি পাবেন। পাশাপাশি পুরুষ কর্মীরা পাবেন এক মাসের পিতৃত্বকালীন ছুটি।

মাতৃত্বকালীন ছুটি নিয়ে বুধবার ‘সিকিম স্টেট সিভিল সার্ভিস অফিসারস অ্যাসোসিয়েশন’-এ একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। সেখানেই অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। সেখানেই তিনি জানান, কর্মীদের সুবিধার্থে এই ছুটির বিষয়ে বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। নয়া সুবিধার ফলে সরকারি কর্মীরা তাঁদের সন্তান জন্মানোর পর আরও বেশি সুবিধা পাবেন। এতদিন সিকিমের পুরনো আইন মেনে ৬ মাস বা ২৬ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি দেওয়া হতো। এবার তা পরিবর্তন করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “যাতে সন্তান জন্মানোর পর সরকারি কর্মীরা সেই নবজাতক ও পরিবারের প্রতি আরও বেশি করে যত্নশীল হতে পারেন, তাই ১৯৬১ সালের মেটারনিটি বেনিফিট অ্যাক্টে বদল এনে তা ১২ মাস বা ৫২ সপ্তাহ করা হচ্ছে। এই একই কারণে পুরুষকর্মীরা ১ মাস করে পিতৃত্বকালীন ছুটিও পাবেন। তাই কেউ চাইলে সেই সুবিধা নিতে পারবে।” উল্লেখ্য, ২০১৮ সালে মাতৃত্বকালীন ছুটি নিয়ে হওয়া একটি মামলায় মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন কিরুবাকরণ বলেছিলেন, একটি শিশুর জন্ম মানে তার মায়েরও নতুন জীবন শুরু হওয়া। তাই সেসময় শিশুর মতো মায়েরও সঠিকভাবে যত্ন, ভালবাসা ও বিশ্রাম নেওয়া দরকার।

পাকিস্তানের নতুন বৌ অঞ্জু বোরখা পরে ডিনার সারছেন বরের পরিবারে, বাবা বলছেন, 'মেয়ে মরে গেছে'


```