Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

জঙ্গলে কাঠ কুড়োচ্ছিলেন, আচমকাই বন দফতরের গুলি! মৃত্যু ১ আদিবাসীর, আহত ৩

দ্য ওয়াল ব্যুরো: জঙ্গলে জ্বালানির জন্য কাঠ (wood) সংগ্রহ (Collect) করতে গিয়ে বন দফতরের আধিকারিকদের (Forest officials) গুলিতে (Shot) খুন (Dead) হলেন এক আদিবাসী (Tribal) যুবক। গুলিতে আহত (Injured) হয়েছেন আরও তিনজন। ঘটনাটি ঘটেছে গত ৯ অগস্ট

জঙ্গলে কাঠ কুড়োচ্ছিলেন, আচমকাই বন দফতরের গুলি! মৃত্যু ১ আদিবাসীর, আহত ৩

শেষ আপডেট: 11 August 2022 08:47

দ্য ওয়াল ব্যুরো: জঙ্গলে জ্বালানির জন্য কাঠ (wood) সংগ্রহ (Collect) করতে গিয়ে বন দফতরের আধিকারিকদের (Forest officials) গুলিতে (Shot) খুন (Dead) হলেন এক আদিবাসী (Tribal) যুবক। গুলিতে আহত (Injured) হয়েছেন আরও তিনজন।

ঘটনাটি ঘটেছে গত ৯ অগস্ট মধ্যপ্রদেশের (Madhyapradesh) বিদিশা জেলার দক্ষিণ লাটেরির জঙ্গলে। মৃত ব্যক্তির নাম চৈন সিং ভীল। বন দফতরের আধিকারিকদের দাবি, সেদিন রাত ৮টা নাগাদ স্থানীয় আদিবাসী লোকজন জঙ্গল থেকে বেআইনিভাবে কাঠ কেটে মোটরবাইকে করে তা পাচার করছিল। বাধা দেওয়ার চেষ্টা করলে তারা আধিকারিকদের লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে বলে জানিয়েছেন তাঁরা। এরপরেই তাঁরা শূন্যে কয়েক রাউন্ড গুলি চালান, যার জেরে মৃত্যু হয় ৩৩ বছর বয়সি এক আদিবাসী যুবকের। আহত হয়েছেন আরও ৩ জন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

যদিও আদিবাসী যুবকদের দাবি, ইচ্ছা করেই তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন বন দফতরের আধিকারিকরা। ভগবান সিং নামে একজন আহত যুবক জানিয়েছেন, 'জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে আমরা ৮ জন বাড়ি ফিরছিলাম। রাত ১০টা নাগাদ আধিকারিকদের সঙ্গে দেখা হয় আমাদের। হঠাৎ করেই তাঁরা গুলি চালিয়ে চৈন সিংকে মেরে ফেলেন। আমরা তার দেহ তুলতে গেলে আমাদের উপরেও গুলি চালান ওঁরা।'

এই ঘটনায় বন দফতরের আধিকারিকদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন মধ্যপ্রদেশের গৃহমন্ত্রী নরোত্তম মিশ্র। এই বিষয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ঘটনায় মৃত ব্যক্তির পরিবারকে ২০ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

১ মিনিটে ১৭টা ভূত জোলোকিয়া লঙ্কা খেয়ে গিনেস বুকে নাম তুললেন গ্রেগোরি


```