Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রেমিকের সঙ্গে চম্পট বৌয়ের! এক কোটি খরচ করে পাগলের মতো খুঁজলেন স্বামী

দ্য ওয়াল ব্যুরো: বউকে সঙ্গে নিয়ে তৃতীয় বিবাহ বার্ষিকীর দিনে পুজো দিতে গিয়েছিলেন স্বামী। বরের ফোনে একটা ফোন আসে। ফোনে কথা বলতে বলতে তিনি একটু বউকে রেখে অন্যদিকে যান। ফিরে এসে দেখেন বউ উধাও! বরের তো বউয়ের চিন্তায় মাথা খারাপ হয়ে যায়।

প্রেমিকের সঙ্গে চম্পট বৌয়ের! এক কোটি খরচ করে পাগলের মতো খুঁজলেন স্বামী

শেষ আপডেট: 29 July 2022 12:27

দ্য ওয়াল ব্যুরো: বউকে সঙ্গে নিয়ে তৃতীয় বিবাহ বার্ষিকীর দিনে পুজো দিতে গিয়েছিলেন স্বামী। বরের ফোনে একটা ফোন আসে। ফোনে কথা বলতে বলতে তিনি একটু বউকে রেখে অন্যদিকে যান। ফিরে এসে দেখেন বউ উধাও! বরের তো বউয়ের চিন্তায় মাথা খারাপ হয়ে যায়। ১ কোটি (1 crore) টাকা খরচ করে জানা গেল বউ (wife) তাঁর প্রেমিকের সঙ্গে চম্পট দিয়েছেন। অন্ধ্রপ্রদেশের (Andhra) এই ঘটনায় অবাক পুলিশ থেকে নেভি।

বছর ২১-এর এন সাই প্রিয়া ও তাঁর স্বামী শ্রীনিবাস রাও বিশাখাপত্তনম সঞ্জীভানগর কলোনির বাসিন্দা। এদিন সকালে তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে স্থানীয় এক মন্দিরে পুজো দিতে যান তাঁরা। তারপর সেখান থেকে রামকৃষ্ণ বিচে বেড়াতে যান দম্পতি। এরপর শ্রীনিবাসের একটা ফোন আসলে তিনি কথা বলতে যান। ফিরে এসে দেখেন তাঁর বউ আর নেই সেখানে।

ভীষণ ভয় পেয়ে যান শ্রীনিবাস। তিনি ভাবেন প্রিয়া হয়তো সমুদ্রের জলে ভেসে গিয়েছে। তিনি পুলিশের কাছে ছুটে যান। পরদিন সকালে স্পিড বোট নিয়ে তল্লাশি চালায় পুলিশ। সেখানে পাওয়া যায় না প্রিয়াকে। তারপর পুলিশ যায় জলসেনার কাছে। তাঁরা হেলিকপ্টারে করে খোঁজ চালান প্রিয়ার। খরচ হয়ে যায় ১ কোটি টাকা। তবুও পাওয়া যায় না প্রিয়াকে। খবর দেওয়া হয় আরও অনেক পুলিশ স্টেশনকে।

এরপর নেল্লোর জেলায় পাওয়া যায় প্রিয়াকে। তবে একা নয়। তাঁর প্রেমিকের সঙ্গে আনন্দে দিন কাটাচ্ছেন তিনি। এবং সে কথা নিজেই ফোন করে জানান তাঁর বাড়িতে। অনেক দিন ধরেই প্রেম ছিল রবি ও প্রিয়ার। এ দিন সুযোগ বুঝে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান তিনি।

প্রৌঢ়ের মুখে-পেটে কষে লাথি পুলিশের! মধ্যপ্রদেশে সাংঘাতিক কাণ্ড, দেখুন ভিডিও


```