Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুলে ঢাকা পথে থানের বাড়িতে ফিরলেন মেজর কৌস্তুভ রানে

দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধক্ষেত্র থেকে বাড়ি ফিরছেন যুবক। তাই উড়ছে পতাকা, চলছে পুষ্পবৃষ্টি। ক্ষণে ক্ষণে উঠছে স্লোগান। ঝলসাচ্ছে ক্যামেরার ফ্ল্যাশ। কিন্তু যাঁকে ঘিরে এত আয়োজন, সেই যুবক এসবের কিছুই টের পাচ্ছেন না। কারণ তিনি ফিরছেন তেরঙায় মোড়া কফ

ফুলে ঢাকা পথে থানের বাড়িতে ফিরলেন মেজর কৌস্তুভ রানে

শেষ আপডেট: 9 August 2018 11:52

দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধক্ষেত্র থেকে বাড়ি ফিরছেন যুবক। তাই উড়ছে পতাকা, চলছে পুষ্পবৃষ্টি। ক্ষণে ক্ষণে উঠছে স্লোগান। ঝলসাচ্ছে ক্যামেরার ফ্ল্যাশ। কিন্তু যাঁকে ঘিরে এত আয়োজন, সেই যুবক এসবের কিছুই টের পাচ্ছেন না। কারণ তিনি ফিরছেন তেরঙায় মোড়া কফিনে বন্দি হয়ে।
উপত্যকায় জঙ্গিদের গুলিতে নিহত ভারতীয় সেনা কৌস্তুভ রানেকে আজ, বৃহস্পতিবার তাঁর থানের বাড়িতে নিয়ে আসা হয়। চার পাশ মুখরিত হয়ে ওঠে স্লোগানে। বাড়ির সামনের মীরা রোড ভরে যায় উজ্জ্বল হলুদ ফুলের পাপড়িতে। ওই পথ দিয়েই শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। সঙ্গী হন হাজার মানুষ।
কয়েক দিন আগেই কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা সংলগ্ন বান্দিপোড়া এলাকায় জঙ্গিদের অনুপ্রবেশ রুখেছিল ভারতীয় সেনাবাহিনী। গুলির লড়াইয়ে খতম হয়েছিল দুই জঙ্গি। পাশাপাশি শহিদ হয়েছিলেন চার জন সেনা জওয়ানও। তাঁদের মধ্যেই একজন ছিলেন মহারাষ্ট্রের থানের বাসিন্দা, ২৯ বছরের কৌস্তুভ রানে।
 ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল কৌস্তুভের। সম্প্রতি সেনাবাহিনীতে ছ'বছর পূর্ণ হয়েছিল তাঁর। জানুয়ারি মাসেই প্রমোশন পেয়ে মেজর হয়েছিলেন তিনি। বর্তমানে জম্মু ও কাশ্মীরে ৩৬ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসে ছিলেন। স্ত্রী কণিকা ও আড়াই বছরের ছেলে অগস্ত্যকে ছেড়ে চলে গেলেন কৌস্তুভ।
সেনা বাহিনীর নিয়ম মেনেই ২৯ বছরের এই যুবকের শেষকৃত্য সম্পন্ন হয়। অফিসারেরা শেষ শ্রদ্ধা জানান তাঁকে। স্ত্রী কণিকা ভেঙে পড়লেও, স্বামীর কৃতিত্বে গর্বিত।

```