Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

চাপতে না পেরেই রাস্তায় প্রস্রাব করেছি, এত দোষের কী আছে?' সাফাই দিলেন রাজস্থানের মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো:  এ তো ‘প্রদীপের নীচেই অন্ধকার’। একদিকে নরেন্দ্র মোদীর 'স্বচ্ছ ভারত' অভিযান, অন্যদিকে সেই প্রচারকেই বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্য রাস্তায় প্রস্রাব করতে দেখা গেল বিজেপি শাসিত রাজস্থানের এক মন্ত্রীকে। সেই খবর ভাইরালও হল সোশ্যাল ম

চাপতে না পেরেই রাস্তায় প্রস্রাব করেছি, এত দোষের কী আছে?' সাফাই দিলেন রাজস্থানের মন্ত্রী

শেষ আপডেট: 7 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো:  এ তো ‘প্রদীপের নীচেই অন্ধকার’। একদিকে নরেন্দ্র মোদীর 'স্বচ্ছ ভারত' অভিযান, অন্যদিকে সেই প্রচারকেই বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্য রাস্তায় প্রস্রাব করতে দেখা গেল বিজেপি শাসিত রাজস্থানের এক মন্ত্রীকে। সেই খবর ভাইরালও হল সোশ্যাল মিডিয়ায়। দোষ ঢাকতে মন্ত্রী সাফাই দিলেন, প্রকাশ্যে মলত্যাগ করা অস্বাস্থ্যকর, কিন্তু প্রস্রাব করা মোটেও নয়। মন্ত্রীর নাম শম্ভু সিংহ খাটেসর। গাড়ি থেকে নেমে দেওয়ালের ধারে তাঁর প্রস্রাব করার ছবি তুলেছেন পথচারীরাই। সেই দেওয়ালেরই আবার একপাশের সাঁটানো রয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের ছবি দেওয়া পোস্টার। শেষে কিনা মুখ্যমন্ত্রীর ছবির সামনেই প্রস্রাব করলেন মন্ত্রী? মিডিয়ার সামনে শম্ভু সিংহ বললেন, তিনি প্রকাশ্য রাস্তায় প্রস্রাব করেছেন ঠিকই, তবে পোস্টারের সামনে করার খবরটা ভুয়ো। তাঁর মতে, রাস্তায় প্রস্রাব করাটা তো বহুদিনের রীতি। তাতে তো দোষের কিছু নেই। বরং, অনেকে রাস্তার ধারে মলত্যাগ করেন, সেটা বরং অনেক অস্বাস্থ্যকর। কারণ মলের সঙ্গে জীবানু ছড়ায়, প্রস্রাব থেকে সেটা হয় না। [caption id="attachment_41143" align="aligncenter" width="590"] ভাইরাল সেই ছবি।[/caption] মন্ত্রীর এমন সাফাই শুনে রীতিমতো অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। যেখানে মন্ত্রীকে প্রস্রাব করতে দেখা গেছে সেখানে আর কিছুদিনের মধ্যেই বিজেপির নির্বাচনী প্রচার শুরু হয়ে যাবে। দেওয়ালে দেওয়ালে ইতিমধ্যেই পোস্টার সাঁটার কাজ চলছে। রাজস্থানে এমন ঘটনা প্রথম নয়। চলতি বছরের শুরুতেই জয়পুরে রাস্তার ধারেই প্রকাশ্যে প্রস্রাব করতে দেখা গিয়েছিল সে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী কালীচরণ সরাফকে। তাঁর এই কীর্তির ছবি ক্যামেরাবন্দি হয়ে রীতিমতো ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। মন্ত্রীর এই কাজের সমালোচনায় সরব হয়েছিলেন অনেকেই। তবে, মন্ত্রীর এতে কোনও তাপ উত্তাপ নেই। নির্বাকার ভাবে তিনি বলেছেন, "সকাল থেকে কাজে বেরিয়েছি। কাছাকাছি কোনও শৌচাগারও ছিল না। চাপতে পারিনি কী করব!"

```