Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাউন্টডাউন শুরু! সেরা পঞ্চাশ পুজো বেছে নিল অ্যাডলিঙ্ক

দ্য ওয়াল ব্যুরো: দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। আজ মহালয়ার দিন থেকেই ‘দশভূজা সম্মান ২০১৮’-র প্রাথমিক বাছাই পর্ব শুরু করে দিয়েছে অ্যাডলিঙ্ক অ্যাডভারটাইসিং এজেন্সি। সেরার সেরাকে বেছে নিতে জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে অ্যাডলিঙ্কে। কলকাতার আঙিন

কাউন্টডাউন শুরু! সেরা পঞ্চাশ পুজো বেছে নিল অ্যাডলিঙ্ক

শেষ আপডেট: 7 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। আজ মহালয়ার দিন থেকেই ‘দশভূজা সম্মান ২০১৮’-র প্রাথমিক বাছাই পর্ব শুরু করে দিয়েছে অ্যাডলিঙ্ক অ্যাডভারটাইসিং এজেন্সি। সেরার সেরাকে বেছে নিতে জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে অ্যাডলিঙ্কে। কলকাতার আঙিনায় নতুন-পুরনোর মিশেলে ৩০০টি পুজোর মনোনয়ন থেকে প্রাথমিক পর্বে তারা বেছে নিল ৫০টি পুজো। এখান থেকে ১৫টি পুজো নিয়ে সেমিফাইনাল রাউন্ড। আর তার পরেই মহাপঞ্চমীর দিনে ফাইনাল রাউন্ডে দশটি পুজোর মধ্যে থেকে বেছে নেওয়া হবে সেরার সেরা প্রথম, সেরার সেরা দ্বিতীয়, সেরার সেরা তৃতীয়। সেরা থিম, সেরা প্রতিমা, সেরা পরিবেশ, সেরা নতুন উদ্যোগ, কম বাজেটের সেরার সেরা, সাবেকিয়ানায় সেরা এবং মহিলা পরিচালিত সেরা পুজো। সমস্ত বিভাগের জন্য থাকছে পুরস্কার। ডিজিটালের যুগে বনেদিয়ানা বজায় রেখেও পুজো অনেক আধুনিক। কোথাও প্রতিমায় চমক তো কোথাও থিমের মুন্সিয়ানায় পাড়ার পুজোতেও খাজুরাহোর নিখুঁজ ভাস্কর্য।  সেই সঙ্গে শারদ উৎসবকে নতুন রূপ দিতে থিমের হাত ধরেই ঢুকে পড়েছে একের পর এক পুরস্কারের চমক। ভার্চুয়াল থেকে অ-ভার্চুয়াল- পুরস্কারের ডালি সাজিয়ে হাজির একাধিক সংস্থা। সেই পুরস্কারের ভিড়ে গত তিনবছর ধরেই স্বতন্ত্র দশভূজা সম্মান।  অ্যাডলিঙ্ক অ্যাডভারটাইসিং এজেন্সির ব্যবস্থাপনায় দশভূজা সম্মান ২০১৮-তেও রয়েছে একগুচ্ছ পুরস্কার। প্রথম পুরস্কার এক লক্ষ টাকা। এ বার এই দশভূজা সম্মান-এর ডিজিটাল মিডিয়া পার্টনার দ্য ওয়াল। দশভূজা সম্মানের ট্যাগ লাইনই হল দশভূজা সম্মান মানে বাংলার সম্মান। কারণ বাঙালি আর দুর্গাপুজো একে অপরের সমার্থক। বোধন-অঞ্জলি-সন্ধিপুজো-দধিকর্মার চিরাচরিত শাস্ত্রাচারের আবহেই পুজো এখন বাঁধন ছেঁড়া প্রাণের জোয়ারে ভরপুর। সেখানে প্রতিটি পদক্ষেপেই রয়েছে নতুন ভাবনার চমক, নতুনত্বের ছোঁয়া। তাকেই দু’হাত মেলে স্বাগত জানাচ্ছে দশভূজা সম্মান।

```