Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরাটের দলে অনুষ্কা কেন! ফের ট্রোল সোশ্যাল মিডিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: ফের নেটিজেনদের সমালোচনার শিকার বিরুষ্কা। লর্ডসে সিরিজের দ্বিতীয় ম‍্যাচের আগে লন্ডনের ভারতীয় দূতাবাসে ভারতীয় দলকে আমন্ত্রণ জানায় হাইকমিশন। মঙ্গলবার, কোচ রবি শাস্ত্রী এবং টিমের বাকি সদস্যরাও যান সেখানে। তোলেন একটি গ্রুপ ছবিও

বিরাটের দলে অনুষ্কা কেন! ফের ট্রোল সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 8 August 2018 11:54

দ্য ওয়াল ব্যুরো: ফের নেটিজেনদের সমালোচনার শিকার বিরুষ্কা। লর্ডসে সিরিজের দ্বিতীয় ম‍্যাচের আগে লন্ডনের ভারতীয় দূতাবাসে ভারতীয় দলকে আমন্ত্রণ জানায় হাইকমিশন। মঙ্গলবার, কোচ রবি শাস্ত্রী এবং টিমের বাকি সদস্যরাও যান সেখানে। তোলেন একটি গ্রুপ ছবিও। আর সেই ছবি বিসিসিআই টুইট করার পরেই শুরু হয় বিপত্তি। সিরিজের প্রথম তিনটি টেস্টের আগে কোনও ক্রিকেটার তাঁর বান্ধবী বা বউকে সঙ্গে রাখতে পারবেন না। দিন কয়েক আগে সোশ‍্যাল মিডিয়ায় জানা গিয়েছিল যে এমন নির্দেশিকাই নাকি জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু তার পরেও কী ভাবে টিমের সঙ্গে হাই কমিশনের সামনে পোজ দিয়ে ছবি তুললেন অনুষ্কা তাই নিয়েই উঠেছে প্রশ্ন। অধিনায়ক হয়ে কোহলিই বা কীভাবে বোর্ডের নিয়মের বিরুদ্ধে গেলেন তাই নিয়েও সরব হয়েছেন নেটিজেনরা। দেখে নিন বিসিসিআইয়ের সেই টুইট। https://twitter.com/BCCI/status/1026930854789087233 সম্প্রতি ইংল্যান্ডে টেস্ট খেলতে গিয়েছে বিরাটবাহিনী। সফর সঙ্গী হয়েছেন অনুষ্কাও। ইতিমধ‍্যেই সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে গিয়ে বিরাট-অনুষ্কার আবেগঘন মুহূর্তও। বার্মিংহামে প্রথম টেস্টে গ্যালারিতে ছিলেন অনুষ্কা। প্রথম টেস্টের পর স্ত্রীর দিকে উড়ন্ত চুমুও ছুড়ে দেন বিরাট।  

```