Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

চালক ছাড়াই পাঁইপাঁই করে ছুটে চলেছে ট্রেন, গতি ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা, তারপর...

দ্য ওয়াল ব্যুরো: ২৬৮টি ওয়াগন। চালক ছাড়াই দুরন্ত গতিতে ছুটে চলেছে। প্রায় এক ঘণ্টা এ ভাবে চলার পর শেষে ট্রেনটিকে লাইনচ্যুত করা গেল। ততক্ষণে হুড়মুড়িয়ে কামরাগুলি একে অপরের ঘাড়ে। এই ঘটনা অস্ট্রেলিয়ার বিখ্যাত বিএইচপি মাইনের। কোম্পানি কর্তৃপক

চালক ছাড়াই পাঁইপাঁই করে ছুটে চলেছে ট্রেন, গতি ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা, তারপর...

শেষ আপডেট: 6 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: ২৬৮টি ওয়াগন। চালক ছাড়াই দুরন্ত গতিতে ছুটে চলেছে। প্রায় এক ঘণ্টা এ ভাবে চলার পর শেষে ট্রেনটিকে লাইনচ্যুত করা গেল। ততক্ষণে হুড়মুড়িয়ে কামরাগুলি একে অপরের ঘাড়ে। এই ঘটনা অস্ট্রেলিয়ার বিখ্যাত বিএইচপি মাইনের। কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছেন, আকরিক লোহা আদানপ্রদানের জন্য তাদের এমন চারটি ট্রেন রয়েছে। সোমবার কোনও ভাবে একটি ট্রেনে এমন দুর্ঘটনা ঘটে গেছে। ঘটনায় যদিও কারওর আহত হওয়ার খবর মেলেনি। তবে লাইনের প্রভূত ক্ষতি হয়েছে। কী ভাবে ঘটল এমন ঘটনা? চালকের কথায়, ট্রেনটা চালানো শুরু করে তাঁকে একবার নামতে হয়েছিল সবকিছু তদারকি করার জন্য। ট্রেন চলছিল একেবারে ধীর গতিতে। সামনের দিকের ওয়াগনগুলি দেখতে চালক তখন অনেকটা এগিয়ে গিয়েছেন। আচমকাই গতি বেড়ে যায় ট্রেনের। ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ছুটতে শুরু করে ট্রেন। উপায় না দেখে, তড়িঘড়ি ট্রেনটিকে লাইনচ্যুত করারই সিদ্ধান্ত নেন কোম্পানি কর্তৃপক্ষ। তবে, থামানোর আগেই ট্রেনটি প্রায় ১,৫০০ মিটার পথ পাড়ি দিয়েছিল। কোম্পানি সূত্রে খবর, লাইন মেরামতি ও ভেঙে পড়া কামরাগুলি সরাতে ১৩০ জন শ্রমিক নিয়োগ করা হয়েছে। এই ঘটনা কি নেহাতই চালকের অসতর্কতার জন্য ঘটেছে, নাকি রয়েছে অন্য কোনও রহস্য তা তদন্ত করে দেখছে অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো। https://www.facebook.com/aussiewriteoffs/videos/552195601875176/    

```