Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হায়দ্রাবাদে টিআরএস নেতার ছেলেকে ছুরি

দ্য ওয়াল ব্যুরো: প্রকাশ্য দিবালোকে এক যুবককে ছুরি মেরে পালাল দুই দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, জখম যুবক হায়দ্রাবাদের তেলঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) নেতা নন্দকিশোর ব্যাসের ছেলে। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। যুবকের নাম

হায়দ্রাবাদে টিআরএস নেতার ছেলেকে ছুরি

শেষ আপডেট: 5 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: প্রকাশ্য দিবালোকে এক যুবককে ছুরি মেরে পালাল দুই দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, জখম যুবক হায়দ্রাবাদের তেলঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) নেতা নন্দকিশোর ব্যাসের ছেলে। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। যুবকের নাম প্রেমবিলাস ব্যাস। তাঁর পরিবার সূত্রে খবর, এক বন্ধুর ফোন পেয়ে তাঁর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রেমবিলাস। সঙ্গে ছিল তাঁর ভাই অমিত। তিনি জানিয়েছেন, ওই বন্ধু তাঁরও পরিচিত। নাম সোলাঙ্কি। বেগামপত এলাকায় তাঁরা দেখা করেন। প্রেমবিলাসের ভাই অমিতের কথায়, সোলাঙ্কির সঙ্গে কোনও কারণে মনোমালিন্য চলছিল প্রেমবিলাসের। দেখা হওয়ার পরও দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ বচসা চলে। সোলাঙ্কির সঙ্গে ছিলেন আরও দুই যুবক। পরস্পরের মধ্যে যখন কথা কাটাকাটি চলছিল আচমকাই দু’জন অজ্ঞাতপরিচয় যুবক এসে তাঁদের উপর ছুরি নিয়ে হামলা করেন। প্রেমবিলাস গুরুতর জখম হন। তড়িঘড়ি তাঁকে ওসমানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ভর্তি করা হয় বানজারা হিলসের স্টার হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রেমবিলাসের অবস্থা এখন অনেক স্থিতিশীল। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। দুষ্কৃতীদের খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের কথায় বন্ধুদের সঙ্গে বচসার জেরেই এই ঘটনা ঘটানো হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।  

```