
শেষ আপডেট: 5 September 2018 18:30
তোতন মণ্ডল (গৌতম মণ্ডলের ছেলে)[/caption]
সঙ্গে কাজে যোগ দেয় ছেলে তোতনও। মাঝেরহাট সেতুর নীচেই একটি অস্থায়ী শিবিরে জনা কয়েক ঠিকা শ্রমিকের বাস। সারা দিন কাজ, দিনের শেষে ঝুপড়ি ঘরেই ক্লান্তির ঘুম। তোতন জানিয়েছে, তাঁর বাবা ঠিকা শ্রমিকদের রান্নার কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবারও রান্না চাপাতে সেতুর নীচের ঝুপড়িতে আসেন। কিছুটা দূরেই অন্য শিবিরে ছিল তোতন। সেতু ভাঙার পুরো ঘটনাই ঘটেছে তার চোখের সামনেই। পলকা তাসের ঘরের মতো আস্ত একটা সেতু ভেঙে তার বাবাকে চাপা পড়তে দেখেছে সে নিজের চোখেই।
গোটা ঘটনার সাক্ষী থেকেছেন আরও কয়েকজন ঠিকা শ্রমিক। তাঁদের মধ্যে একজন রঞ্জিত ঘোষ। জানালেন, তিনি এবং
[caption id="attachment_33263" align="alignright" width="300"]
রঞ্জিত ঘোষ[/caption]
আরও কয়েকজন মিলেই গৌতম মণ্ডল এবং প্রণব দে’র দেহ ভিতর থেকে বার করে এনেছেন। ঝুপড়িতে থাকতেন একই সঙ্গে। ভাবলেশহীন মুখ। চোখের জল মনে হয় শুকিয়ে গেছে। রক্তের সম্পর্ক না হলেও দিনের শেষে ক্লান্তি ভাগ করে নেওয়ার দুই সঙ্গীকে হারিয়েছেন। কষ্টটা কোনও অংশেই কম নয়। রঞ্জিত বললেন, “আমাদের দু’জন ছিল ঝুপড়িতে। আমরাই তাঁদের দেহ বার করি। মালিক ৪০ হাজার টাকার চেক দিয়েছিল। সেটা ব্যাগে পুরে আমাদের ঘরের কম্বলের তলায় রেখেছিলাম। সেটা আর পেলাম না।”
অতএব, সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল তিন। জখম জনা সাতাশ। হাতপাতালে এখনও বাঁচার লড়াই চালাচ্ছে আরও ১৩। উদ্ধারকারী দল জানিয়ে দিয়েছে আর কেউ সেতুর নীচে আটকে নেই। মানে অপেক্ষার অবসান হল। সৌমেন বাগের মা আর পথ চেয়ে থাকবেন না কখন তাঁর ছেলে বই কিনে বাড়ি ফিরবে। তোতনের মতো ধ্বংসস্তূপের সামনে বসে কেউ ভাববে না, ‘‘বাবা বেঁচে আছে তো? মা’কে কী বলব?’’ প্রিয় মানুষগুলোর থেঁতলানো দেহ দেখে চোখ বন্ধ করতে হবে না কোনও মা, ছেলে বা স্ত্রীকে। মাঝেরহাটের অধ্যায় শেষ হল। দোষারোপের পালাও থেমে যাবে। কিন্তু আবারও একটা বিপর্যয় ঘটবে না তো শহরে? মাঝেরহাটের মতো অনেক সেতুই তো নড়বড়ে, রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে। আবারও হুড়মুড়িয়ে মাথার উপর পাহাড় ভেঙে পড়বে না তো কোনওদিন? তখন সেখানে আমি থাকব না তো? বা আমার কেউ?