Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সীমাহীন লালসার নগ্ন রূপ! দু’বছরের ছেলের সামনেই ধর্ষিতা হলেন মা

দ্য ওয়াল ব্যুরো: পুলিশি ধরপাকড়, মোমবাতি মিছিল, আইনে পরিবর্তন সবকিছুই যে মানুষের সীমাহীন যৌন লালসার কাছে ফিকে সেটা আরও একবার প্রমাণিত হল পঞ্জাবে। দু’বছরের সন্তানের সামনেই একাধিকবার যৌন নির্যাতন করা হল এক মহিলাকে। মারধরও চলল সমান তালে। অবাক

সীমাহীন লালসার নগ্ন রূপ! দু’বছরের ছেলের সামনেই ধর্ষিতা হলেন মা

শেষ আপডেট: 4 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: পুলিশি ধরপাকড়, মোমবাতি মিছিল, আইনে পরিবর্তন সবকিছুই যে মানুষের সীমাহীন যৌন লালসার কাছে ফিকে সেটা আরও একবার প্রমাণিত হল পঞ্জাবে। দু’বছরের সন্তানের সামনেই একাধিকবার যৌন নির্যাতন করা হল এক মহিলাকে। মারধরও চলল সমান তালে। অবাক বিস্ময়ে শিশুটি তাকিয়ে তাকিয়ে দেখল তার মায়ের থেকেও কম বয়সী এক পুরুষের অত্যাচারের শিকার হচ্ছে তার মা। রক্তাক্ত করা হচ্ছে তাকে। লোভ ও লালসার এই ন্যক্কারজনক রূপ দেখে শিউরে উঠল গোটা দেশ। ধর্ষণ, খুন, ডাকাতি পঞ্জাব, হরিয়ানায় লেগেই থাকে। গত বুধবার ফের ধর্ষণের ঘটনা ঘটল পঞ্জাবের লুধিয়ানা জেলায়। নির্যাতিতা মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার বাড়ি নিউ কুন্দনপুরি এলাকায়। তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে রয়েছেন। বুধবার রাতে হঠাৎই  এক যুবক তাঁর বাড়িতে ঢুকে পড়ে। মহিলার কথায়, প্রথমে দরজায় ধাক্কা দেওয়ায় তিনি মনে করেন চেনা কেউ এসেছে। দরজা সামান্য ফাঁক করতেই জোরজবরদস্তি ঘরে ঢুকে পড়ে ওই যুবক। প্রথমে নানা অশ্লীল কথা, গালিগালাজ করতে থাকে সে। মহিলা চেঁচামেচি করার চেষ্টা করলে তার উপর নির্যাতন শুরু করে ওই যুবক। নির্যাতিতার কথায়, তাঁকে মাটিতে ফেলে মারধর করতে থাকে সে। মুখ চেপে ধরে যাতে তিনি আওয়াজ করতে না পারেন। সেই সময় ওই ঘরেই খেলা করছিল তার দু’বছরের ছেলে। তাকেও মারধর করে। এর পর ছেলের চোখের সামনেই ধর্ষণ করা হয় তাঁকে। মহিলা জানিয়েছেন, এই ঘটনার পর প্রতিবেশীদের সব কথা জানান তিনি। পর দিনই ফের ওই যুবক তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন। আগে থেকেই সাবধান ছিলেন প্রতিবেশীরা। তাঁরা যুবককে ধরার চেষ্টা করেন। কিন্তু, হাত ফস্কে পালিয়ে যায় সে। এর পরই এলাকার বাসিন্দাদের সাহায্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ জানিয়েছে, ধর্ষণ-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। খবু তাড়াতাড়ি অপরাধীকে গ্রেফতার করা হবে।  

```