Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্ধের ম্লান আলোয় নিভে গেল একটা তাজা প্রাণ

দ্য ওয়াল ব্যুরো: বছর সাতাশের ছেলেকে দু'হাতে আঁকড়ে ধরে বাবা মায়ের বুকফাটা আর্তনাদ মাঝেরহাট সেতুর তলাতেই চাপা পড়ে গেল। ছেলে আর কখনও ফিরে আসবে না, এটা মেনে নিতেই পারছেন না সৌমেনের মা অনিতা দেবী। সন্ধের মরচে ধরা আলোয় সৌমেনের ধুলোমাখা দেহটা যখ

সন্ধের ম্লান আলোয় নিভে গেল একটা তাজা প্রাণ

শেষ আপডেট: 4 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: বছর সাতাশের ছেলেকে দু'হাতে আঁকড়ে ধরে বাবা মায়ের বুকফাটা আর্তনাদ মাঝেরহাট সেতুর তলাতেই চাপা পড়ে গেল। ছেলে আর কখনও ফিরে আসবে না, এটা মেনে নিতেই পারছেন না সৌমেনের মা অনিতা দেবী। সন্ধের মরচে ধরা আলোয় সৌমেনের ধুলোমাখা দেহটা যখন এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখনই তাঁর দেহ অসাড়। প্রাণের স্পন্দনটুকু নিঙড়ে নিয়েছে কংক্রিটের চাঙড়। সৌমেন বাগ। বছর সাতাশের ঝকঝকে তরুণ। পেশায় ওষুধের দোকানের কর্মী সৌমেনের আসল বাড়ি বজবজের বাটায়। তবে, বেহালার শীলপাড়ায় মামার বাড়িতেই থাকতেন তিনি। মঙ্গলবার সকালে কলেজ স্ট্রীটে বই কিনতে গিয়েছিলেন সৌমেন। সঙ্গে ছিল  তাঁর এক বন্ধু। বই কিনে স্কুটিতে চেপে বেহালায় ফেরার পথে মাঝেরহাট ব্রিজের উপর উঠতেই ঘটে বিপত্তি। সেই সময় হুড়মুড় করে ভেঙে পড়ে ব্রিজের একাংশ। দুর্ঘটনার মধ্যে পড়ে মাথায় গুরুতর চোট পান তিনি। ঘটনাস্থলেই হয় মৃত্যু। তাঁর দেহ যখন এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয় ডাক্তারেরা জবাব দিয়ে দেন। সরশুনা হাইস্কুলের মেধাবী ছাত্র সরশুনা কলেজ থেকেও ভাল রেজাল্ট করে বেরিয়েছেন। টানাটানির সংসার। তাই ছোট থেকেই বেহালায় মামারবাড়িতে বেড়ে ওঠা। বই পড়তে বরাবরই ভালবাসতেন সৌমেন। আত্মীয়েরা জানিয়েছেন, বই মুখে নিয়েই ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারতেন। তাই বই কিনতেই প্রায় কলেজ স্ট্রিট যেতেন সৌমেন। মঙ্গলবারও গিয়েছিলেন। কিন্তু, ফিরে এল তাঁর নিথর দেহ। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় এখন বড়সড় প্রশ্নের মুখে রাজ‍্যের পূর্ত দফতর। কারণ মাত্র ছ'মাস আগেই এই ব্রিজের ফিট সার্টিফিকেট দিয়েছিল তারা। পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার পর শহর কলকাতার সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা শহরের সব সেতুর হালহকিকত খতিয়ে দেখতে শুরু করে। সেই হিসাবে রিপোর্ট জমা করা হয়। রিপোর্ট অনুযায়ী, বেশকিছু সেতুতে খুব দ্রুত কাজের প্রয়োজন আছে বলে উল্লেখ করা হয়। সেই মোতাবেক ইতিমধ্যেই ঢাকুরিয়া ব্রিজের কাজ করেছে পূর্ত দফতর। কিন্তু মাঝেরহাটের এই ব্রিজকে ফিট বলেই রিপোর্টে উল্লেখ করা হয়। নবান্ন সূত্রে খবর, সেই রিপোর্টের কথা মাথায় রেখেই ক্ষুব্ধ হয়েছেন মুখ‍্যমন্ত্রী। ইতিমধ্যেই মুখ‍্যসচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। সবই তো হল। কিন্তু, যে তাজা প্রাণটা অকালেই ঝরে গেল তাকে ফিরিয়ে আনা যাবে কি? এখন অনেক অভিযোগের আঙুল উঠবে। অনেক কাদা ছোড়াছুড়ি হবে। কিন্তু, যে মা তাঁর সন্তান হারালেন তাঁর খবর কে নেবে? ক্ষতিপূরণের টাকায় দু'বেলার অন্ন সংস্থান হতে পারে, যে দগদগে ক্ষত সৌমেনের বাবা, মায়ের মনকে জ্বালিয়ে-পুড়িয়ে শেষ করে দিচ্ছে তার মেরামতি হবে কী ভাবে? আগামী দিনে এই মৃত্যুর ঘটনা খবরের কগজে, পুলিশের ফাইলে বন্দি হয়ে থেকে যাবে। ভেঙে পড়া সেতুর মেরামতিও হবে। নতুন করে চলবে যানবাহন। দুর্ঘটনার শেষ চিহ্নটুকুও মুছে ফেলা হবে সুনিপুণভাবে। আবার আলোয় ভরে উঠবে রাস্তা।  তবে, যে পরিবার তার সব হারালো সেই সৌমেন বাগের বাড়িতে আর সন্ধ্যার প্রদীপ জ্বলবে কি?

```