Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘Q’-র কোলে খেলত, আবার ‘AA’ দেখাচ্ছে! রাফায়েল তর্কে রাহুলকে তীব্র খোঁচা জেটলির

দ্য ওয়াল ব্যুরো: এ যেন বুনো ওল বনাম বাঘা তেঁতুল! বুধবার লোকসভায় রাফায়েল বিতর্কে অংশ নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন রাহুল গান্ধী। বলেছিলেন, রাফায়েল চুক্তিতে স্বজনপোষণ করেছেন মোদী। অনিল আম্বানির প

‘Q’-র কোলে খেলত, আবার ‘AA’ দেখাচ্ছে! রাফায়েল তর্কে রাহুলকে তীব্র খোঁচা জেটলির

শেষ আপডেট: 1 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরোএ যেন বুনো ওল বনাম বাঘা তেঁতুল! বুধবার লোকসভায় রাফায়েল বিতর্কে অংশ নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন রাহুল গান্ধী। বলেছিলেন, রাফায়েল চুক্তিতে স্বজনপোষণ করেছেন মোদী। অনিল আম্বানির পকেটে তিরিশ হাজার কোটি টাকা গুঁজে দিয়েছেন। অনিল আম্বানির নাম সভায় আনতে স্পিকার সুমিত্রা মহাজন নিষেধ করতেই, রাহুল মুচকি হেসে বলেছিলেন, সরি ম্যাডাম। অনিল আম্বানি না বলে ডবল বলতে পারি তো!কিন্তু তার পর আধ ঘন্টাও কাটল না, রাহুলের মুখের হাসি মুখেই মিলিয়ে গেল। বরং বলা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির খোঁচায় কিছুটা থমথমেই হয়ে গেল কংগ্রেস সভাপতির মুখ। কেননা পুরনো কাসুন্দি ঘেঁটে ‘Q’-র প্রসঙ্গ তুলে এনে রাহুলের ডবল A-কে ধরাশায়ী করে দিতে চাইলেন জেটলি। কিন্তু Q- কে? জেটলি এ দিন বলেন, যে পরিবারের লোকেরা রাফায়েল চুক্তিতে দুর্নীতির অভিযোগ করছেন তাঁরা প্রতিরক্ষার বিষয় বোঝেন না, বোঝেন শুধু পয়সার ব্যাপার। যে হেতু লোকসভায় সংসদের বাইরের কারও নাম মুখে আনা যাবে না, তাই সংকেতেই বলছি,- Q-র কোলে তো উনি খেলা করতেন! সংশয় নেই এখানে বলতে বফর্স কাণ্ডে ইতালিয় ব্যবসায়ী তথা দালাল কুত্রোচ্চি-কে বোঝাতে চেয়েছেন জেটলি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, আমরা কি ভুলে যাব যে বফর্সের সিইও-র ডায়েরিতে কী লেখা ছিলতাতে লেখা ছিল যে ভাবেই হোক Q-র স্বার্থ দেখতেই হবে। শুধু বফর্স প্রসঙ্গেই থেমে থাকেননি জেটলি। বলেন, ন্যাশনাল হেরাল্ড মামলাতেও দুর্নীতি করেছেন গান্ধী পরিবারের সদস্যরা। সেই সঙ্গে অগুস্তা হেলিকপ্টার কাণ্ডেও দুর্নীতির গন্ধ বেরোচ্ছে। ক্রিশ্চান মিশেল নামে ব্রিটিশ দালালকে ধরে আনা হয়েছে, তিনি জেরার মুখে মিসেস গান্ধী, ইতালিয় মহিলার ছেলে, মিস্টার R এ সব নাম উগড়ে দিচ্ছেন। জেটলি যখন এমন আক্রমণ শাণাচ্ছেন তখন বিরোধী বেঞ্চ থেকে কাগজের তৈরি প্লেন উড়ে আসে শাসক বেঞ্চের দিকে।   তবে অর্থমন্ত্রী সে সবকে পাত্তা দেননি। তিনি বলেন, দেশের একটি পরিবার নিজেদের দুর্নীতি ঢাকতে বিজেপি সরকারের বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ আনছেন। এবং যে সব অভিযোগ করা হচ্ছে, তা স্রেফ বানানো। কোনও ভিত্তি নেই। প্রসঙ্গত, রাফায়েল বিতর্কে অংশ নিয়ে রাহুল এ দিন কতগুলি প্রশ্ন তুলেছিলেন সরকারের কাছে। তার সবকটিরই এ দিন জবাব দেওয়ার চেষ্টা করেন জেটলি। তিনি বলেন, চিন ও পাকিস্তান প্রতিরক্ষার দিক থেকে অনেকটা এগিয়ে গিয়েছে। ১২৬ টি রাফায়েল কেনার কথা গোড়ায় ঠিক হলেও তা হাতে পেতে অনেক সময় লাগত। সেই কারণেই অব দ্য সেলফ ৩৬ টি রাফায়েল কেনার সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার। তাঁর কথায়, রাহুল বলছেন যে ইউপিএ জমানায় রাফায়েলের দাম ছিল ৫২৬ কোটি টাকা। তা বেড়ে মোদী জমানায় ১৬ শ কোটি টাকা হল কী করেবাস্তব হল, রাহুল মানুষকে বিভ্রান্ত করছেন। ৫২৬ কোটি টাকা দাম ছিল শুধু বিমানের। তাতে প্রতিরক্ষা সরঞ্জাম লাগানোর পর তার দাম স্বাভাবিক ভাবেই বাড়বে। কিন্তু কত কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম একেকটি বিমানে লাগানো হবে তা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই প্রকাশ করতে চাইছিল না সরকার। কারণ তা প্রকাশ করলেই পাকিস্তান বা চিনের মতো দেশ বুঝে যাবে যে কী কী প্রতিরক্ষা সরঞ্জাম বিমানে লাগানো হয়েছে। অনিল আম্বানিকে কেন অফসেট চুক্তিতে সামিল করা হয়েছিল তার ব্যাখ্যাও দেন জেটলি। সেই সঙ্গে বলেন, অনিল আম্বানিকে ৩০ হাজার কোটি টাকার বরাত দেওয়া হয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছে তার কোনও ভিত নেই। কারণ মোট অফসেটের মূল্যই অতটা নয়। যদিও জেটলির এই সব উত্তরে কংগ্রেস সহ বাকি বিরোধীদের কেউই সন্তুষ্ট নন। তাঁদের বক্তব্য, জেটলি ইনিয়ে বিনিয়ে উত্তর দিয়ে মূল প্রশ্নগুলি এড়িয়ে গিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আসলে রাজনৈতিক জবাব দিয়েছেন এবং কুত্রোচ্চি ও বফর্সের কথা বলে রাহুলের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন। তবে পর্যবেক্ষকদের মতে, আগামী দিনে এই সংঘাত তীব্রতর হবে। জেটলিরা যেমন কুত্রোচ্চির প্রসঙ্গ তুলবে তেমনই রাহুল ব্রিগেড অনিল আম্বানি, নীরব মোদীদের নাম টেনে প্রধানমন্ত্রীর ভাবমূর্তিতে আঘাত হানতে চাইবেন। এ সব তদন্তের কিনারা হওয়ার আগেই ভোটে চলে যাবে দেশ। আরও পড়ুন: 

Breaking News: পার্রিকারের বেডরুমে রাফায়েল-নথি: রাহুল অডিও টেপ ফাঁস করতে চাইতেই ধুন্ধুমার সংসদে

https://www.four.suk.1wp.in/02-01-2018-national-news-rahul-gandhi-started-the-debate-on-the-rafale-deal-in-the-lok-sabha/

```