Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এ কী কাণ্ড! খাদ্যনালীতে আটকে আস্ত চামচ! তাও এক বছর ধরে

দ্য ওয়াল ব্যুরো: বুকে ব্যথাটা বড্ড বেড়েছিল ঝ্যাঙের। সেই সঙ্গে শ্বাসকষ্ট। যন্ত্রণাটা এক বছর ধরেই হচ্ছে। মাঝে মাঝে ব্যথাটা বেশি চাগাড় দেয়। ডাক্তারের কাছে গিয়ে অসুবিধার কথা জানালে, বুকের এক্স-রে করে ডাক্তারের তো চোখ কপালে। এ কী করেছেন ঝ্যাঙ?

এ কী কাণ্ড! খাদ্যনালীতে আটকে আস্ত চামচ! তাও এক বছর ধরে

শেষ আপডেট: 31 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: বুকে ব্যথাটা বড্ড বেড়েছিল ঝ্যাঙের। সেই সঙ্গে শ্বাসকষ্ট। যন্ত্রণাটা এক বছর ধরেই হচ্ছে। মাঝে মাঝে ব্যথাটা বেশি চাগাড় দেয়। ডাক্তারের কাছে গিয়ে অসুবিধার কথা জানালে, বুকের এক্স-রে করে ডাক্তারের তো চোখ কপালে। এ কী করেছেন ঝ্যাঙ? আস্ত একটা স্টিলের চামচ গিলে ফেলেছেন? তাও আবার বহাল তবিয়তে আটকে রয়েছে ঠিক খাদ্যনালীর মাঝ বরাবর। ২৬ বছরের ঝ্যাং চিনের জিনঝিয়াং-এর বাসিন্দা। নানা রকম জিমন্যাস্টিক কসরত দেখান ঝ্যাং। এই করতে গিয়ে বাধিয়েছেন এমন বিপত্তি। দড়ি থেকে ঝুলন্ত চামচ গিলে আবার সেটা উগড়ে দিতে গিয়েই দড়ি ছিঁড়ে চামচ চলে যায় গলায়। সেটাই আটকে থাকে খাদ্যনালীতে। এক বছর ধরে এই চামচ নিয়েই ঘুরছেন তিনি। জিনঝিয়াঙের উরুমকি হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, ঝ্যাং যখন তাঁদের কাছে আসেন তখন তাঁর অবস্থা তথৈবচ। পেট ব্যথার সঙ্গে বুকে যন্ত্রণা। তার উপর শ্বাসকষ্ট কাবু করে ফেলেছিল তাঁকে। এতদিন ঠিক মতো চিকিৎসা না করার ফলে চামচ ধীরে ধীরে ঢুকে গেছিল খাদ্যনালীর আরও ভিতরে। তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ডাক্তাররা। তৈরি হয় তিনজনের একটি মেডিক্যাল টিম। গত ২২ অক্টোবর কয়েক ঘণ্টার অস্ত্রোপচারেই খাদ্যনালী থেকে আট ইঞ্চির ওই আস্ত চামচ বার করেন আনেন ডাক্তাররা। ঝ্যাঙের অবস্থা আপাতত স্থিতিশীল। বুকে ব্যথাও কমে গেছে তাঁর। সেই সঙ্গে কমেছে শ্বাসকষ্টের সমস্যাও। তবে তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখারই সিদ্ধান্ত নিয়েছেন ডাক্তাররা।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```