Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বারাণসীর শপিং মলে বন্দুকবাজের হামলা, নিহত দুই যুবক, আহত বহু

দ্য ওয়াল ব্যুরো: ভর সন্ধেবেলা শপিং মলে কান ফাটানো গুলির আওয়াজ। সেই সঙ্গে বহু মানুষের আর্তনাদ, ছোটাছুটি। ঘটনাটা ঘটেছে বারাণসীর একটি শপিং মলে। দুই বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গিয়েছে দুই যুবকের। গুলি লেগে আহত বহু। তার মধ্যে দু'জনের অবস

বারাণসীর শপিং মলে বন্দুকবাজের হামলা, নিহত দুই যুবক, আহত বহু

শেষ আপডেট: 31 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভর সন্ধেবেলা শপিং মলে কান ফাটানো গুলির আওয়াজ। সেই সঙ্গে বহু মানুষের আর্তনাদ, ছোটাছুটি। ঘটনাটা ঘটেছে বারাণসীর একটি শপিং মলে। দুই বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গিয়েছে দুই যুবকের। গুলি লেগে আহত বহু। তার মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধেয় বারাণসীর জেএইচভি শপিং মলে আচমকাই গুলি ছুড়তে শুরু করে দুই যুবক। সন্ধের ব্যস্ত সময় মলে তখন বহু মানুষের ভিড়। ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু, আততায়ীদের ধরা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীদের কথায়, ওই দুই যুবক প্রথমে একটি কাপড়ের দোকানে ঢুকে দরদাম করছিল। ডিসকাউন্ট রয়েছে কিনা সেই নিয়ে অনেকক্ষণ ধরেই দোকানীর সঙ্গে তর্ক হচ্ছিল দু'জনের।  সেখান থেকেই শুরু হয় তুমুল বচসা। ভিড় জমে যায় দোকানের আশপাশে। বচসার মাঝেই দোকানীকে হুমকি দিতে দিতে আচমকাই ব্যাগ থেকে বন্দুক বার করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে একজন। গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। আহত হন অনেকে। পুলিশ জানিয়েছে, নিহত যুবকদের নাম সুনীল ও গোপি। আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। তাদের মধ্যে দুই যুবক গোলু ও বিশালের অবস্থা আশঙ্কাজনক। মলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের সনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এখনও অবধি কাওকে গ্রেফতার করা হয়নি।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

 

```