Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মহিলাদের হোয়াটস্অ্যাপ হ্যাক করে অশ্লীল ছবি পাঠাতে গিয়ে পাকড়াও যুবক

দ্য ওয়াল ব্যুরো: প্রথমে দু'চারটে মিষ্টি কথা। তারপরই বন্ধুত্ব পাতানোর আর্জি। জোধপুরের স্কুল ফেল যুবকের কথা বলার ধরণই ছিল আলাদা। তাতেই ফাঁদে পড়ে নিজেদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুইয়েছেন অনেক তরুণীই। তদন্তে নেমে বছর চব্বিশের ওই যুবককে গ্রেফতার

মহিলাদের হোয়াটস্অ্যাপ হ্যাক করে অশ্লীল ছবি পাঠাতে গিয়ে পাকড়াও যুবক

শেষ আপডেট: 31 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: প্রথমে দু'চারটে মিষ্টি কথা। তারপরই বন্ধুত্ব পাতানোর আর্জি। জোধপুরের স্কুল ফেল যুবকের কথা বলার ধরণই ছিল আলাদা। তাতেই ফাঁদে পড়ে নিজেদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুইয়েছেন অনেক তরুণীই। তদন্তে নেমে বছর চব্বিশের ওই যুবককে গ্রেফতার করেছে বান্দ্রা পুলিশ। শুধু নিজের রাজ্য নয়, ভিন্ রাজ্যের মেয়েরাও ছিল তার টার্গেট। হোয়াটস্অ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে মেয়েদের অশ্লীল ছবি ও মেসেজ পাঠানো ছিল তার নেশা। পুলিশ জানিয়েছে, যুবকের নাম দীপ্তেশ প্রকাশচাঁদ সালেচা। তাকে জেরা করে অবাক তদন্তকারী অফিসাররা। যুবক স্কুল ফেল হলে কী হবে, হ্যাকিংয়ে সে মাস্টারমাইন্ড। ইউ টিউব দেখে দেখেই হ্যাকিংয়ের যাবতীয় কলাকৌশল আয়ত্ত করে ফেলেছে সে। পুলিশ জনিয়েছে, অভিযোগ আসছিল নানা জায়গা থেকেই। সম্প্রতি বান্দ্রার এক ডাবিং আর্টিস্ট পুলিশে অভিযোগ করেন তাঁরই এক বন্ধুর সূত্রে আলাপ হয় দীপ্তেশের সঙ্গে। যুবকের কথা বলার ধরন মুগ্ধ করে তাঁকে। বছর চল্লিশের ওই শিল্পী জানিয়েছেন, যুবকের কথা মেনেই একদিন তিনি তাঁর মোবাইল ওটিপি নম্বর দিয়ে দেন যুবককে। তার পরই দেখা যায় তাঁর হোয়াটস্অ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। তাঁরই নম্বর থেকে অশ্লীল ছবি ও মেসেজ পৌঁছে গেছে তাঁর কনট্যাক্ট লিস্টে থাকা আরও অনেকের নম্বরে। অভিযোগকারিনীর  দেওয়া মোবাইল নম্বরের সূত্র ধরে দীপ্তেশের খোঁজ পায় পুলিশ। জোধপুর থেকে গ্রেফতার করেন তদন্তকারীরা। জেরায় নিজের অপরাধ স্বীকার করেছে সে। জানিয়েছে, মহিলাদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাঁদের মোবাইলের ওটিপি নম্বর জোগাড় করত সে। সেই নম্বর থেকেই ওই মহিলার হোয়াটস্অ্যাপ হ্যাক করে তাঁর নম্বর থেকেই অশ্লীল ভিডিও পাঠাত আরও অনেক মহিলার নম্বরে। শুধু হোয়াটস্অ্যাপ নয়, মহিলাদের ফেসবুক অ্যাকাউন্টেও আড়ি পাতা ছিল তার নেশা।   এর আগেও নানা অপরাধমূলক কাজের সঙ্গে নাম জড়িয়েছিল দীপ্তেশের। পৃথক একটি ঘটনায় তাকে একবার গ্রেফতার করেছিল নাসিক পুলিশ।

```