Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

কন্ডোম থেকে অ্যালার্জি! সঙ্গম দীর্ঘস্থায়ী করতে গিয়ে যৌনাঙ্গে ঘা যুবকের

দ্য ওয়াল ব্যুরো: অতিরিক্ত আরাম পেতে গিয়ে যে এমন দশা হবে তা কে জানত? বান্ধবীর সঙ্গে শরীরের খেলায় মেতে ওঠার আগে ঘুণাক্ষরেও টের পাননি যুবক। কন্ডোম থেকেও অ্যালার্জি? না তবে এটা যে সে কন্ডোম নয়। বাজার চলতি বিজ্ঞাপন দেখে অতিরিক্ত আরাম পেতে 'এক্স

কন্ডোম থেকে অ্যালার্জি! সঙ্গম দীর্ঘস্থায়ী করতে গিয়ে যৌনাঙ্গে ঘা যুবকের

শেষ আপডেট: 29 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: অতিরিক্ত আরাম পেতে গিয়ে যে এমন দশা হবে তা কে জানত? বান্ধবীর সঙ্গে শরীরের খেলায় মেতে ওঠার আগে ঘুণাক্ষরেও টের পাননি যুবক। কন্ডোম থেকেও অ্যালার্জি? না তবে এটা যে সে কন্ডোম নয়। বাজার চলতি বিজ্ঞাপন দেখে অতিরিক্ত আরাম পেতে 'এক্সটেন্ডেড কন্ডোম' কিনেছিলেন যুবক। তাতেই হয় এই বিপত্তি। প্রথমে চুলকানি। পরে জ্বালা ভাব, শেষে যন্ত্রণায় কাতর হয়ে যুবক যখন চিকিৎসকদের শরণাপন্ন হন, তখন তাঁর গোটা যৌনাঙ্গ জুড়ে দগদগে ঘা। চামড়ার বেশ কিছুটা অংশ কালো হয়ে গিয়েছে। ঘটনাটা লখনউয়ের। কিং জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটিতে আপাতত সেই যুবকের চিকিৎসা চলছে। দায়িত্বে থাকা চিকিৎসকদের একজন জানিয়েছেন, ওই এক্সটেন্ডেড কন্ডোমের বিশেষ রাসায়নিকের ক্রিয়ায় ত্বকের কোষে মারাত্মক সংক্রমণ হয়েছে। ফলে যৌনাঙ্গের ত্বক পচতেও শুরু করেছে। যার ফলেই ওই যুবকের যৌনাঙ্গের বেশ কিছুটা অংশ কালো হয়ে গেছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই সংক্রমণের নাম পেনাইল গ্যাংগ্রিন (penile gangrene)। অর্থাৎ, চলতি ভাষায় যাকে বলে যৌনাঙ্গের ঘা। সঠিক সময় চিকিৎসা শুরু না হলে এই সংক্রমণের কারণে যৌনাঙ্গ বাদ দিতেও হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কী এই পেনাইল গ্যাংগ্রিন?

বিশেষজ্ঞদের মতে, এটি একধরণের সংক্রমণ। নানা কারণে হতে পারে এই রোগ। মূলত অ্যালার্জি সংক্রমণের কারণে এই রোগ বাসা বাঁধে। একে Fournier's Gangrene বলা হয়। সংক্রামিত স্থানে পলিমাইক্রোবিয়াল ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে এই রোগ ভয়াবহ আকার নেয়। ওই যুবক যে কন্ডোম ব্যবহার করেছিলেন তাতে ছিল Benzocaine নামে একধরণের রাসায়নিক। এটি লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহৃত হয়। এই রাসায়নিকই যৌনাঙ্গের কোষে সংক্রমণের জন্য দায়ি।

কী উপসর্গ এই রোগের?

চিকিৎসকরা জানিয়েছেন, penile gangrene বা Fournier's Gangrene খুবই বিরল। ১৯৯১ সালে চার জন রোগীর মধ্যে এই সংক্রমণ দেখা গিয়েছিল।  যৌনাঙ্গে তীব্র জ্বালা, যন্ত্রণার পাশাপাশি যৌনাঙ্গ ফুলে ওঠে এই সংক্রমণে।  চামড়া শুকিয়ে যেতে শুরু করে।  সংক্রমণ বাড়লে যৌনাঙ্গের বাইরের চামড়ায় পচন শুরু হয়।  ডায়াবেটিস রোগীদের এই সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি।  তা ছাড়া বাজার চলতি সেক্স টয়, বা কিছু কিছু কন্ডোম থেকেও এই রোগ ছড়াতে পারে।   আক্রান্ত যুবক এখন অনেকটা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তার যৌনাঙ্গের পচে যাওয়া ত্বক বাদ দিয়ে সেখানে স্কিন গ্রাফটিং করতে হয়েছে। অতএব, আরাম পেতে গেলে সঠিক জিনিসের নির্বাচন অতি জরুরি বলেই মনে করছেন চিকিৎসকরা।

```