Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আর কী করলে চাকরি পাব?' ধর্মতলায় মাথা ন্যাড়া করে প্রতিবাদ মহিলা চাকরিপ্রার্থীর

শুধু ওই মহিলা প্রার্থী নন, নিজেদের হকের চাকরির দাবিতে শনিবার মাথা ন্যাড়া করছেন অন্যান্য এসএলএসটি চাকরিপ্রার্থীরাও।

'আর কী করলে চাকরি পাব?' ধর্মতলায় মাথা ন্যাড়া করে প্রতিবাদ মহিলা চাকরিপ্রার্থীর

শেষ আপডেট: 9 December 2023 15:48

দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে এক হাজার দিন অতিক্রান্ত। এখনও মেলেনি চাকরি। আদৌ মিলবে কি না, তারও কোন নিশ্চয়তা দেখতে পাচ্ছেন না চাকরিপ্রার্থীরা। এরই প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে এবার ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে নিজের মাথার চুল কেটে ন্যাড়া হলেন রাসমণি পাত্র নামে এক মহিলা চাকরি প্রার্থী।

শুধু ওই মহিলা প্রার্থী নন, নিজেদের হকের চাকরির দাবিতে শনিবার মাথা ন্যাড়া করছেন অন্যান্য এসএলএসটি চাকরিপ্রার্থীরাও। পুরুষ চাকরিপ্রার্থীরা এদিন জামা খুলে ধর্নায় বসেছিলেন। তাঁদের বক্তব্য, "এক হাজার দিন অতিক্রান্ত। এখনও চাকরি মিলল না। এরই বিরুদ্ধে এই প্রতিবাদ।"

মাথা মুড়িয়ে কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা চাকরিপ্রার্থী । কান্নাভেজা গলায় মহিলা চাকরিপ্রার্থী জানান, তিনি এমএ পাশ করেছেন। বিএডও পাশ করেছেন। চাকরির পরীক্ষায় উত্তীর্ণও হয়েছেন। তারপরও চাকরি মেলেনি।

তাঁর কথায়, “বাড়িতে বৃদ্ধ মা, বাবা, অসুস্থ ছেলে। চাকরির আশায় টানা ১ হাজার দিন ধরে প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত অবস্থান মঞ্চে আসছি। কিন্তু আর পারছি না। বাধ্য হয়ে মাথা ন্যাড়া করলাম। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। জানতে চাই, কী করলে হকের চাকরি পাব?”

চাকরিপ্রার্থীদের বক্তব্য, এভাবে দিনের পর দিন রাস্তায় বসে আন্দোলন করলেও আশ্বাস ছাড়া এখনও পর্যন্ত কিছুই মেলেনি। উল্টে বাড়ছে বয়স। কীভাবে নিজেদের সংসার প্রতিপালন করবেন, তা  ভাবতে গেলে উড়ে যাচ্ছে রাতের ঘুম।

প্রসঙ্গত, নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরৎ পাঠিয়ে নতুন ডিভিশন বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। গত ৯ নভেম্বর তদন্তকারী সংস্থা সিবিআই, ইডির তদন্তে ডেডলাইন বেঁধে দেয় শীর্ষ আদালত। আগামী ২ মাসের মধ্যে সিবিআই, ইডিকে আদালতে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। 

আদালতের নির্দেশ মেনে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদিকে নিয়ে কলকাতা হাইকোর্টে গঠিত হয়েছে বিশেষ ডিভিশন বেঞ্চ। তারই মাঝে শনিবার চাকরিপ্রার্থীদের ন্যাড়া হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে শহর কলকাতায়।


```