Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিবিআই তদন্ত মানেই কি সমস্যার সুরাহা হয়ে যাওয়া? আদালতের রায় নিয়ে কী বলছেন আন্দোলনকারীরা

কেন একথা বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন আন্দোলনকারীরা।

সিবিআই তদন্ত মানেই কি সমস্যার সুরাহা হয়ে যাওয়া? আদালতের রায় নিয়ে কী বলছেন আন্দোলনকারীরা

আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়া ও চিকিৎসকরা।

শেষ আপডেট: 13 August 2024 16:45

দ্য ওয়াল ব্যুরো: আরজিকরে ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এবার কী তাহলে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হবে? 

এককথায় এই প্রশ্নের কোনও সদুত্তর জানা যায়নি। বরং আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়া ও চিকিৎসকরা প্রাথমিকভাবে আদালতের রায়কে 'স্বাগত' জানিয়ে বলছেন, "আমরা বিচারবিভাগীয় তদন্ত চেয়েছিলাম। পুরো রায় না দেখে এখনই কিছু বলা যাবে না। "

কেন একথাা বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের কথায়, "সিবিআই তদন্ত মানেই তো সমস্যার সুরাহা হয়ে গেল তা নয়। আমাদের রাজ্যে এর আগেও বহু মামলায় আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। পরবর্তী কালে সেগুলির কী অবস্থা তা তো আমরা সকলেই জানি!"

আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়াদের কথায়, এমনিতেই ঘটনার পর পাচদিন অতিক্রান্ত। তাঁরা মনে করছেন, এর ফলে এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। সেকারণেই আদালতের হস্তক্ষেপে তাঁরা সিবিআই তদন্ত চেয়েছিলেন। সেক্ষেত্রে মামলার দ্রুত অগ্রগতি হত বলেও মনে করছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, সোমবার নিহক ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রবিবারের মধ্যে পুলিশ কিনারা করতে না পারলে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেব। একই সঙ্গে এও বলেছিলেন, "সিবিআইয়ের সাকসেস রেট ভাল নয়। অতীতে ওরা বাংলার একাধিক মামলার তদন্ত করেছে, যার একাধিক তদন্ত মাঝপথে থমকে রয়েছে।"

এদিন আদালতের রায় সামনে আসার পর আন্দোলনকারীরা বলছেন, কারও একার পক্ষে এতবড় নৃশংস ঘটনা যে ঘটানো সম্ভব নয়, তা স্পষ্ট। পুলিশ এবং মেডিক্যাল কর্তৃপক্ষ অভিযুক্তদের কাউকে কাউকে আড়াল করার চেষ্টা করছে। প্রকৃত সত্য সামনে এনে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

অর্থাৎ এখনই আন্দোলনের পথ থেকে সরছেন না আন্দোলনকারীরা। বরং সিবিআই তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর রাখবেন তাঁরা। যদিও এদিন কলকাতা হাইকোর্টের তরফেও আন্দোলনকারীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। 


```