Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

রাজ্যের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বীরভূমে! শুরু হল সমীক্ষার কাজ

দূষণ নিয়ে রীতিমত উদ্বেগের পরিস্থিতি দেশজুড়ে। রাজধানী দিল্লির দূষণ পরিস্থিতি ইতিমধ্যেই আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।

রাজ্যের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বীরভূমে! শুরু হল সমীক্ষার কাজ

ফাইল ছবি।

শেষ আপডেট: 20 November 2024 15:25

দ্য ওয়াল ব্যুরো: দূষণ নিয়ে রীতিমত উদ্বেগের পরিস্থিতি দেশজুড়ে। রাজধানী দিল্লির দূষণ পরিস্থিতি ইতিমধ্যেই আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। এ ব্যাপারে সতর্ক করে পশ্চিমবঙ্গ-সহ প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

পরিবেশবিদদের তরফের আগেই দূষণ ঠেকাতে সৌরবিদ্যুতে জোর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এবার খাতায়-কলমে সেই উদ্যোগ দেখা গেল লাল মাটির জেলা বীরভূমে।

জেলা প্রশাসনের দাবি, রাজ্যের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হতে চলেছে এই জেলায়। 

সূত্রের খবর বীরভূমের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের নীল নির্জন জলাধারের উপর এই সৌর বিদ্যুৎ প্রকল্প তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য। ইতিমধ্যে মহারাষ্ট্রের একটি সংস্থার তত্ত্বাবধানে সমীক্ষার কাজও শুরু হয়েছে। সমীক্ষায় আশানুরূপ ফল মিললে আগামী দিনে এই ভাসমান সৌরবিদ্যুৎ উৎপাদনে জোর দেবে রাজ্য।

জানা গিয়েছে এই প্রকল্পে জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়েছে রাজ্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে বহু মানুষের কর্মসংস্থান যেমন হবে তেমনি রাজ্যের বিদ্যুতের চাহিদার সমস্যা অনেকখানি মিটবে বলে মনে করা হচ্ছে। 

বস্তু জলের ওপর এই প্রকল্প নির্মাণের সুযোগ থাকায় জমি সমস্যাও হবে না। ফলে সমীক্ষায় আশানুরূপ ফল মিললে বীরভূমের পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাতেও দেখা যেতে পারে এই প্রকল্প। 


```