Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনুব্রত কি ছাড়া পাচ্ছেন! গুঞ্জনের মাঝেই কেষ্টর মঙ্গল কামনায় বোলপুরে মহাযজ্ঞের আয়োজন

জেল বন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের মঙ্গল কামনায় বিশেষ হোম যজ্ঞের আয়োজন করছে জেলা তৃণমূল যুব কংগ্রেস। আগামী ১০ ফেব্রুয়ারি বোলপুর রেল ময়দানে এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে।

অনুব্রত কি ছাড়া পাচ্ছেন! গুঞ্জনের মাঝেই কেষ্টর মঙ্গল কামনায় বোলপুরে মহাযজ্ঞের আয়োজন

শেষ আপডেট: 31 January 2024 18:55

দ্য ওয়াল ব্যুরো: জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের মঙ্গল কামনায় বিশেষ হোম যজ্ঞের আয়োজন করছে জেলা তৃণমূল যুব কংগ্রেস। আগামী ১০ ফেব্রুয়ারি বোলপুর রেল ময়দানে এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে।

সম্প্রতি তৃণমূল সাংসদ শতাব্দী রায় সাংবাদিক বৈঠক থেকে দাবি করেছিলেন, অনুব্রত ছাড়া পাচ্ছেন। অন্যদিকে ২৩ জানুয়ারি বীরভূম জেলা নেতাদের নিয়ে কালীঘাটে নিজের বাড়িতে সাংগঠনিক বৈঠক থেকে তৃণমূল নেত্রী অনুব্রতর পাশে দাঁড়িয়েছেন। তিনি জানিয়েছিলেন, কেষ্টকে স-সম্মানে পদে বহাল রাখতে হবে। সূত্রের খবর, অনুব্রতর অনুগামীদের বাদ দিয়ে সংগঠন করা যাবে না বলেও জেলা নেতাদের নির্দেশ দিয়েছিলেন মমতা।

তারপরেই এই মহাযজ্ঞের আয়োজন ঘিরে বীরভূমের রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, তবে কি শতাব্দী কোনও সূত্র থেকে নিশ্চিত হয়ে এই দাবি করেছেন? সত্যি সত্যি ছাড়া পাচ্ছেন অনুব্রত? তাই কি তাঁর মঙ্গল কামনায় এই মহাযজ্ঞের আয়োজন? এ ব্যাপারে স্পষ্ট করে তৃণমূলের জেলা নেতারা কোনও মন্তব্য করতে চাননি।

তবে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে জেলা জুড়ে অনুব্রতর ছবি দিয়ে তৈরি করা হয়েছে একাধিক গেট। সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অনুব্রতর সঙ্গে ছবি রয়েছে সদ্য গঠিত জেলার কোর কমিটির পাঁচ সদস্যদের ছবিও। 

জানা যাচ্ছে, আগামী ১০ ফেব্রুয়ারি এই মহাযজ্ঞ করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোলপুরে আসছেন ১০ জন পুরোহিত। এছাড়াও কেষ্টর মঙ্গল কামনায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দশ হাজার মানুষ উপস্থিত থাকবেন ওই অনুষ্ঠানে।

গরু পাচারের অভিযোগে ২০২২ এর আগস্টে বোলপুরের নীচুপট্টির বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনের প্রেক্ষিতে গরু পাচার মামলা আসানসোল জেলা আদালত থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। এই মুহূর্তে তিহাড়ে বন্দি রয়েছেন অনুব্রত এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনও বন্দি রয়েছেন তিহাড় জেলে।


```