Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নন্দীগ্রামে ‘শহিদ’ স্মরণেও আমরা-ওরা তরজা তৃণমূল-বিজেপির, উত্তেজনা

জমিরক্ষা আন্দোলন পর্বে ২০০৭ সালের ১৪ মার্চ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের গোকুলনগরে গুলিতে প্রাণ হারান ১৪ জন গ্রামবাসী।

নন্দীগ্রামে ‘শহিদ’ স্মরণেও আমরা-ওরা তরজা তৃণমূল-বিজেপির, উত্তেজনা

ফাইল ছবি।

শেষ আপডেট: 14 March 2025 13:52

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক বছরের মতো এ বারও নন্দীগ্রামে (Nandigram) ‘শহিদ দিবস’ পালন ঘিরে তরজায় জড়াল তৃণমূল (TMC) এবং বিজেপি (BJP)। 

জমিরক্ষা আন্দোলন পর্বে ২০০৭ সালের ১৪ মার্চ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের গোকুলনগরে গুলিতে প্রাণ হারান ১৪ জন গ্রামবাসী। অভিযোগ ওঠে, পুলিশকে সঙ্গে নিয়ে নিরীহ গ্রামবাসীদের ওপর গুলি চালিয়ে জমি দখলের চেষ্টা করে সিপিএমের সশস্ত্র বাহিনী। পর্যবেক্ষকদের অনেকের মতে, রাজ্যের পালাবদলে সিঙ্গুরের পাশাপাশি নন্দীগ্রামের জমি আন্দোলনও বড় ভূমিকা ছিল।

সেই থেকে ফি-বছরই ১৪ মার্চ গোকুলনগরে  ‘শহিদ তর্পণ’ কর্মসূচি পালন করে আসছে তৃণমূল। ২০২০ সালের ডিসেম্বরে তৃণমূল ছেড়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন। এরপর থেকেই ‘শহিদ’ স্মরণকে ঘিরে ফি-বারই তৃণমূল-বিজেপির মধ্যে তরজা পরম্পরা দেখা যায়। এবারও তার অন্যথা হল না।

শুক্রবাবর সকালে গোকুলনগরে গিয়ে শহিদ স্মরণ করেন শুভেন্দু। তার কিছু পরেই সেখানে গিয়ে বিজেপির লাগানো কালো পতাকা খুলে দিয়ে গঙ্গা জল দিয়ে শহিদ বেদী ধুয়ে নতুন করে শহিদ স্মরণ করেন তৃণমূলের জমি রক্ষা কমিটির সদস্যরা।

শাসককে আক্রমণ করে শুভেন্দু বলেন, "নন্দীগ্রাম আন্দোলনের সুফল ভোগ করছে শাসকদল। অথচ শহিদের পরিবারগুলো আজও যোগ্য সম্মান পেল না।" পাল্টা হিসেবে শুভেন্দুকে আক্রমণ করে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেন, "নন্দীগ্রামের আন্দোলনের সময় কোথায় ছিল বিজেপি? এলাকার মানুষ জানেন, কারা সেদিন নন্দীগ্রামের মানুষের পাশে ছিল।" 

দু'তরফের কর্মসূচি এবং অভিযোগ-পাল্টা অভিযোগ ঘিরে এবারেও রাজনৈতিক উত্তেজনার সাক্ষী থাকলেন বাসিন্দারা।


```