Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মহুয়াকে তাড়ানোই ওদের প্ল্যান, মূর্খ না হলে এরকম কেউ করে: মমতা

যার জেরে অনেকেই মনে করেছিলেন, মহুয়ার সঙ্গে দল দূরত্ব রেখে চলতে চাইছে। তবে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের কর্মী সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন, মহুয়া মৈত্রর পাশেই রয়েছে দল।

মহুয়াকে তাড়ানোই ওদের প্ল্যান, মূর্খ না হলে এরকম কেউ করে: মমতা

শেষ আপডেট: 23 November 2023 17:25

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে প্রশ্ন-ঘুষ কাণ্ডে তোলপাড় সর্বভারতীয় রাজনীতি। মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সংসদের স্পিকারের কাছে রিপোর্ট পেশ করেছে এথিক্স কমিটি। কমিটির তরফে কৃষ্ণনগরের সাংসদের লোকসভার সদস্যপদ খারিজের আবেদনও জানানো হয়েছে।

সম্প্রতি মহুয়া ইস্যুতে তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ কিংবা দলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন স্পষ্ট করেছিলেন, মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে তাঁকেই যা করার করতে হবে, দল কোনও পদক্ষেপ করবে না। 

যার জেরে অনেকেই মনে করেছিলেন, মহুয়ার সঙ্গে দল দূরত্ব রেখে চলতে চাইছে। তবে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের কর্মী সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন, মহুয়া মৈত্রর পাশেই রয়েছে দল।

বিজেপির প্রতিহিংসা বলতে গিয়ে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ চার বিধায়ককে জেলে ভরার প্রসঙ্গ টেনে আনেন তৃণমূল নেত্রী। ওই সময়ই তাঁকে বলতে শোনা যায়, “এদের প্ল্যান এখন মহুয়াকেও তাড়িয়ে দেওয়া।”

মমতা আরও বলেন, “এতে মহুয়ার লাভ। মহুয়া আরও জনপ্রিয় হয়ে যাবে। যে কথাগুলো মহুয়া এতদিন সংসদের ভেতরে বলছিল, এখন সেগুলো বাইরে বলতে পারবে। মূর্খ না হলে কেউ এমন করে?”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মহুয়াকে সম্প্রতি কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রী করা হয়েছে। বৃহস্পতিবার মমতা যেভাবে তাঁর পক্ষ নিয়ে সওয়াল করেছেন, তাতে সম্ভবত এও স্পষ্ট হয়ে গেল যে ২০২৪ সালের লোকসভা ভোটে কৃষ্ণনগর থেকে ফের তাঁকে প্রার্থী করবে দল। 

মহুয়ার বিরুদ্ধে অভিযোগ মূলত তিনটি। এক. তিনি উপহার, সুবিধা ইত্যাদির বিনিময়ে শিল্পপতির তৈরি করে দেওয়া প্রশ্ন লোকসভায় উত্থাপন করতেন। শিল্পপতি দর্শন হীরানন্দানির স্বার্থে তিনি এই কাজ করেছেন, যা টাকার বিনিময়ে প্রশ্ন করার মতো গুরুতর অভিযোগের মধ্যে পড়ে। 

সাংসদদের আচরণবিধি অনুযায়ী সংসদীয় কোনও সুবিধার বিনিময়ে উপহার নিলেও তা ঘুষ বলে গণ্য হবে। দুই. বিজেপির অভিযোগ, মহুয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিল্পপতি আদানিকে শিল্পপতি দর্শন হীরানন্দানির হয়ে অপদস্থ করার উদ্দেশ্যে প্রশ্ন করতেন। তিন. তিনি সংসদের ওয়েবসাইটের পাসওয়ার্ড শিল্পপতিদের দিয়েছিলেন সরাসরি সংসদে প্রশ্ন জমা করার জন্য। সংসদে এই ব্যবস্থা গোড়া থেকে ছিল না। কোনও সাংসদের নাম করে অন্য কেউ যাতে প্রশ্ন জমা করতে না পারে তার জন্যই পাসওয়ার্ড ব্যবস্থা পরে চালু করা হয়।   

মহুয়া নিজে অবশ্য বরাবরই দাবি করেছেন টাকা-পয়সা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এবার এই ইস্যুতে প্রকাশ্যে মুখ খুলে তাঁর পাশে দাঁড়াতে দেখা গেল দলনেত্রীকেও।


```