Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়ার, পানীয়জলের ক্ষেত্রে রেস্তোরাঁ অতিরিক্ত চার্জ নিতে পারে না! জানাল আদালত

এই সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে এমনই নির্দেশ দিয়েছে কলকাতার ক্রেতা সুরক্ষা আদালত।

বিয়ার, পানীয়জলের ক্ষেত্রে রেস্তোরাঁ অতিরিক্ত চার্জ নিতে পারে না! জানাল আদালত

শেষ আপডেট: 2 April 2024 23:42

দ্য ওয়াল ব্যুরো: বিয়ার এবং পানীয় জলের মতো প্য়াকেটজাত পানীয়র ক্ষেত্রে রেস্তোরাঁ ক্রেতার কাছ থেকে অতিরিক্ত চার্জ নিতে পারে না। এই সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে এমনই নির্দেশ দিয়েছে কলকাতার ক্রেতা সুরক্ষা আদালত।

অতিরিক্ত চার্জ নেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট রেস্তোরাঁকে দেড় হাজার টাকা জরিমানার নির্দেশও দিয়েছে আদালত। আদালতের নির্দেশ, দুর্ব্যবহার এবং অতিরিক্ত চার্জ নেওয়ার জন্য সংশ্লিষ্ট রেস্তোরাঁকে ওই ক্রেতার হাতে জরিমানার অর্থ তুলে দিতে হবে।

আদালত সূত্রে জানা গেছে, নীলাঞ্জনা চক্রবর্তী নামে এক ক্রেতা একটি রেস্তোরাঁর বিরুদ্ধে দুর্ব্যবহার এবং প্যাকেটজাত পানীয়র চেয়ে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ এনেছিলেন। ক্রেতা সুরক্ষা আদালতে তাঁর অভিযোগ, পানীয় জলের বোতলের জন্য ৩০ টাকা এবং বিয়ারের বোতলের জন্য ২৬০ টাকা নিয়েছিল সংশ্লিষ্ট রেস্তোরাঁ। যা এমআরপি বা পানীয়র গায়ে লেখা থাকা দামেরর চেয়ে অনেক বেশি। 

দু পক্ষের সওয়াল জবাবের পর সোমবার ক্রেতা সুরক্ষা কমিশনের সভাপতি সুক্লা সেনগুপ্ত এবং সদস্য রেয়াজউদ্দিন খান সংশ্লিষ্ট রেস্তোরাঁকে জরিমানা করার পাশাপাশি এ ব্যাপারে পরিষ্কারভাবে জানিয়েছে, বিয়ার এবং পানীয় জলের মতো প্য়াকেটজাত পানীয়র ক্ষেত্রে রেস্তোরাঁ ক্রেতার কাছ থেকে অতিরিক্ত চার্জ নিতে পারে না। আবেদনকারী অবশ্য ৪০ হাজার টাকা জরিমানার আর্জি জানিয়েছিলেন।


```