Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নাগরিকত্ব নিয়ে বড় প্রশ্ন সুজন চক্রবর্তীর

ভোট আসতেই ফের সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরী করা নিয়ে চর্চা শুরু হয়েছে। সিএএ প্রশ্নেই এবার বনগাঁয় গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের নাগরিকত্ব নিয়ে বড় প্রশ্ন তুললেন  সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

কেন্দ্রীয় মন্ত্রী  শান্তনু ঠাকুরের নাগরিকত্ব নিয়ে বড় প্রশ্ন সুজন চক্রবর্তীর

শেষ আপডেট: 26 January 2024 00:10

দ্য ওয়াল ব্যুরো: ভোট আসতেই ফের সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরী করা নিয়ে চর্চা শুরু হয়েছে। সিএএ প্রশ্নেই এবার বনগাঁয় গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের নাগরিকত্ব নিয়ে বড় প্রশ্ন তুললেন  সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

সুজনের প্রশ্ন, "শান্তনু ঠাকুর যে এই দেশের নাগরিক তার প্রমাণ দেবে কে?"

খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই। তাঁর দাবি, "নাগরিকত্বের নামে লোক ঠকাচ্ছে বিজেপি ও তৃণমূল | এই দুই দল মিলে চক্রান্ত করে পশ্চিমবঙ্গের নাগরিকদের বে-নাগরিক করার চক্রান্ত করছে ।"

 বৃহস্পতিবার বনগাঁর বাটার মোড়ে প্রকাশ্য জনসভার আয়োজন করেছিল সিপিএম। সেখানেই একথা বলেন সুজন। নিজের দাবির সপক্ষে সুজনের ব্যাখ্যা, "বর্তমান রাজ্য সরকার উদ্বাস্তু মানুষকে পাট্টা দেওয়ার বদলে পাট্টা খারিজ করে দিয়েছে। আর কেন্দ্রের সরকার অসমে এক আর বাংলায় আর এক নীতি নিয়ে চলছে।"

২০২৪ লোকসভা ভোটের আগে নাগরিকত্বের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, "২০১৯-এ পারিনি ২০২৪ ও পরবে না। আমরা পশ্চিমবঙ্গের নাগরিক I এটাই আমাদের অধিকার।"

২০ দিন পরও ফেরার সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ। এদিন শাহজাহানের বিষয়ে মুখ খুলে বিতর্কে জড়িয়েছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। অখিলের দাবি, "চিকিৎসা করাতে শাহজাহান দেশের বাইরে গিয়েছেন।" এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে সুজন বলেন, "শাহজাহান ধরা পড়বে নাকি, সেটা সবথেকে ভালো বলতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়।"

ইন্ডিয়াজোটের অন্যতম শরিক বামেরা। যদিও এরাজ্যে কংগ্রেস তৃণমূলের জোট প্রসঙ্গে সুজনের বক্তব্য, "কে কার সঙ্গে জোট করল, ঘোট করল তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের লড়াই কেন্দ্রে বিজেপি বিরুদ্ধে, আর রাজ্যে তৃণমূল বিজেপি দুইয়ের বিরুদ্ধে।"


```