Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মন্ত্রীর সঙ্গে বাকিবুরের ঘনিষ্ঠতা কেমন? আদালতে জানাল ইডি, জ্যোতিপ্রিয় বলেছিলেন চিনি না

এদিন ইডির তরফে আদালতে জানানো হয়, সুদ এবং কোনও রকম সিকিউরিটি ছাড়াই জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে এবং স্ত্রীকে ন’কোটি টাকা ঋণ দিয়েছিলেন বাকিবুর। নিজের দাবির সপক্ষে আদালতে একাধিক নথিও পেশ করে তদন্তকারী সংস্থা।

মন্ত্রীর সঙ্গে বাকিবুরের ঘনিষ্ঠতা কেমন? আদালতে জানাল ইডি, জ্যোতিপ্রিয় বলেছিলেন চিনি না

শেষ আপডেট: 11 November 2023 16:56

দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি কাণ্ডে গত ১৩ অক্টোবর নদিয়ার চালকল মালিক বাকিবুর রহমান গ্রেফতার হওয়ার পরে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছিলেন, “কে বাকিবুর? ওই নামে কাউকে চিনি না।”

তদন্তের সূত্র ধরে বাকিবুরের পর গত ২৬ অক্টোবর মন্ত্রী জ্যোতিপ্রিয়কেও গ্রেফতার করে ইডি। শনিবার ব্যাঙ্কশাল আদালতে ইডির দাবি, বাকিবুর এবং জ্যোতিপ্রিয় শুধু পরস্পরকে চিনতেন তাই নয়, তাঁদের ঘনিষ্ঠতাও ছিল। ঘনিষ্ঠতার প্রমাণ হিসেবে এদিন আদালতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিন ইডির তরফে আদালতে জানানো হয়, সুদ এবং কোনও রকম সিকিউরিটি ছাড়াই জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে এবং স্ত্রীকে ন’কোটি টাকা ঋণ দিয়েছিলেন বাকিবুর। নিজের দাবির সপক্ষে আদালতে একাধিক নথিও পেশ করে তদন্তকারী সংস্থা। এরপরই ইডির তরফে বিচারপতির কাছে জানতে চাওয়া হয়, “সেই রকম ঘনিষ্ঠতা না থাকলে কোনও কাগজ ছাড়াই কেউ অচেনা কাউকে ন’কোটি টাকা ঋণ দেবে?”

ইডির সূত্রের দাবি, রেশনের কালো টাকা সাদা করতে ভুয়ো কৃষক সংগঠন তৈরি করা হয়েছিল। জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী থাকাকালীনই এরাজ্যে ‘ফার্মারস ফোরাম’ নামে একটি কৃষক সংগঠন গড়ে তোলা হয়। ওই সংগঠনের নেতৃত্বে ছিলেন রাইস মিল মালিক বাকিবুর রহমান। 

আদালতে ইডির আরও দাবি, জ্যোতিপ্রিয় খাদ্যমন্ত্রী থাকাকালীন খাদ্য দফতরের বাকিবুরের দাপট এমনই ছিল যে খাদ্যমন্ত্রীর কনভয়েও থাকত তাঁর গাড়ি।

তদন্তে নেমে এখনও পর্যন্ত বাকিবুর ও তাঁর আত্মীয়ের নামে ৯৫টির বেশি সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা।  পার্কস্ট্রিট, রাজারহাট, রঘুনাথপুর সহ আরও বিভিন্ন জায়গায় তার মোট ৯ টি ফ্ল্যাটের খোঁজ মিলেছিল। তদন্তকারীরা এও জানতে পেরেছেন, দুবাইতে দুটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে বাকিবুরের। সবমিলিয়ে প্রায় ১০০ কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক বাকিবুর রহমান। এই সবকটি সম্পত্তি সরকারিভাবে নথিভুক্ত।

এদিন ব্যাঙ্কশাল আদালতে বাকিবুরকে তোলা হলে ইডির তরফে নতুন করে হেফাজতের আবেদন জানানো হয়নি। আগামী ২২ নভেম্বর পর্যন্ত বাকিবুরকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। চাইলে জেলে গিয়েও তাকে জেরা করতে পারবেন তদন্তকারীরা।


```