Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ডেকে এনে অপমান করা হয়েছে, জুনিয়রদের পাশে সিনিয়র চিকিৎসকরা, রবিবার কর্মসূচি ঘোষণার ইঙ্গিত

কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক ভেস্তে যাওয়ার জন্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস।

ডেকে এনে অপমান করা হয়েছে, জুনিয়রদের পাশে সিনিয়র চিকিৎসকরা, রবিবার কর্মসূচি ঘোষণার ইঙ্গিত

মধ্যরাতে সাংবাদিক বৈঠকে সিনিয়র চিকিৎসকরা।

শেষ আপডেট: 15 September 2024 08:23

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সন্ধেয় কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক ভেস্তে যাওয়ার জন্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস।

শনিবার মধ্যরাতে চিকিৎসক সংগঠনের তরফে এক সাংবাদিক বৈঠক থেকে সিনিয়র চিকিৎসকরা বলেন, গত তিন দিন ধরে জুনিয়র চিকিৎসকরা বারংবার সরকারের সঙ্গে আলোচনায় যেতে চেয়েছেন। কিন্ত কোনও এক অজ্ঞাত কারণে বৈঠক ভেস্তে দেওয়া হয়েছে। এতে সরকারের সদিচ্ছার অভাব স্পষ্ট।

এ ব্যাপারে রবিবার সন্ধে ৬টায় চিকিৎসকদের অ্যাসোসিয়েশনগুলি কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করবে। সেখান থেকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সমর্থনে একাধিক উদ্যোগের কথাও জানানো হবে বলে এদিনের সাংবাদিক বৈঠক থেকে জানানো হয়েছে। 

সিনিয়র চিকিৎসকরা এও বলেন, "মুখ্যমন্ত্রী যেহেতু সকালে ধর্না মঞ্চে এসেছিলেন তাই বৃষ্টির মধ্যেও জুনিয়র চিকিৎসকরা কালীঘাটে তার বাড়িতে গিয়েছিলেন। কিন্তু আমরা শুনলাম জুনিয়র চিকিৎসকদের নাকি চিফ সেক্রেটারি বেরিয়ে যেতে বলেছেন। এটা উনি কীভাবে করলেন? আলোচনার জন্য ডেকে অপমান করা হল।  তবে আমাদের মনে হচ্ছে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের রাস্তা নেই। তবে আমরা আশাহতও নই।"

একই সঙ্গে তাঁরা এও বলেন, আলোচনার পরিবেশ তৈরি করতে হলে পুলিশ ও স্বাস্থ্য দফতরের যে সব শীর্ষ কর্তাদের ওপর মানুুষ আস্থা হারিয়েছেন অবিলম্বে তাঁদের পদ থেকে সরিয়ে দিতে হবে, রাজ্যের মেডিক্যাল কাউন্সিল ভেঙে দিতে হবে।"

সিনিয়র চিকিৎসকদের তরফে এদিন সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, "শনিবার আন্দোলনকারীদের মঞ্চে পৌঁছে মুখ্যমন্ত্রী বলেছিলেন, যাদের নাম আসছে, তাঁরা কেউ নাকি তাঁদের বন্ধু নন। তাহলে জুনিয়র চিকিৎসকদের পাঁচ দফা দাবি মানা হচ্ছে না কেন? থ্রেট কালচার ভাঙতে উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন? এতকিছুর পরও সুপ্রিমকোর্টে রাজ্যের আইনজীবী ভুল তথ্য দিচ্ছেন কীভাবে?"

আরজি করে ডাক্তারি ছাত্রীর ধর্ষণ-খুনের ঘটনায় আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে প্রথম থেকেই সরব আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সন্দীপকে আগেই আরজি করের দুর্নীতিতে গ্রেফতার করেছিল সিবিআই। শনিবার সন্ধেয় ছাত্রী খুনে প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার ওসি এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করেছে সিবিআই।

সেই প্রসঙ্গ টেনে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসদের তরফে বলা হয়, "আমরাও টালা থানার ওসির বিরুদ্ধে মুখ্যচিবকে অভিযোগ জানিয়েছিলাম। কোনও পদক্ষেপ করা হয়নি। অথচ যাঁদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তাদেরকে কিন্তু এবার হেফাজতে নিচ্ছে সিবিআই। অর্থাৎ আন্দোলনকারীরা সঠিক দাবিতেই আন্দোলন করছেন।" 

জুনিয়রদের আন্দোলনের সমর্থনে রবিবার প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক থেকে সিনিয়র চিকিৎসকদের একাধিক সংগঠন কী দাবি সামবে আনেন, আপাতত তা নিয়েই কৌতূহল তৈরি হয়েছে সব মহলে।


```