Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দেগঙ্গায় মাথায় বন্দুক ঠেকিয়ে লুট! বরানগরে ড্রেলিভারি বয় সেজে বাড়িতে এসে সোনার হার ছিনতাই

বুুলু গোস্বামীর কথায়, "বাড়ি বয়ে এসে দুষ্কৃতীরা হার ছিনতাই করে নিয়ে যাচ্ছে। এরপরে তো বাড়িতে থাকাও দায়!"

দেগঙ্গায় মাথায় বন্দুক ঠেকিয়ে লুট! বরানগরে ড্রেলিভারি বয় সেজে বাড়িতে এসে সোনার হার ছিনতাই

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 4 August 2024 08:03

দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্ক থেকে টাকা তুলে বেরানোর পরই ভরা রাস্তায় মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা লুট করে পালাল দুষ্কৃতীরা। শনিবার বিকেলের ওই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে দেগঙ্গায়।

অন্যদিকে বরাহনগরে ডেলিভারি বয় সেজে বাড়িতে এসে এক মহিলার গলায় থাকা সোনার হার ছিনতাই করে পালানোর অভিযোগ উঠল একটি অ্যাপ নির্ভর খাবার সরবরাহকারী সংস্থার কর্মীর বিরুদ্ধে। দুটি ঘটনাতেই পুলিশ তদন্ত শুরু করলেও অভিযুক্তদের খোঁজ মেলেনি এখনও। 


দুটি ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পুলিশি নিষ্ক্রিয়তার জন্যই দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত বলেও অভিযোগ করেছেন বাসিন্দাদের একাংশ। পুলিশ অবশ্য জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

জানা যাচ্ছে, শনিবার বরানগরের ১২ নম্বর ওয়ার্ডের একটি বহুতলে খাবার দিয়ে সিঁড়ি দিয়ে নামছিল একটি খাবার সরবরাহকারী সংস্থার ডেলিভারি বয়। সে সময় সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলেন ওই বহুতলেরই বাসিন্দা বুলু গোস্বামী।

বলুদেবীকে সিঁড়িতে ফেলে মাথায় ইট দিয়ে আঘাত করার পর ওই ডেলিভারি বয় তার সোনার হার ছিনতাই করে নিয়ে পালায় বলে অভিযোগ। মাথায় গুরুতর চোট পেয়েও দুষ্কৃতীকে পিছু ধাওয়া করেছিলেন ওই প্রৌঢ়া। তবে দুষ্কৃতী পালিয়ে যায়।
বুুলু গোস্বামীর কথায়, "বাড়ি বয়ে এসে দুষ্কৃতীরা হার ছিনতাই করে নিয়ে যাচ্ছে। এরপরে তো বাড়িতে থাকাও দায়!"

সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সংশ্লিষ্ট খাবার সরাবরাহকারী সংস্থার ওই কর্মীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অন্যদিকে দেগঙ্গার ঘটনায় দুই দুষ্কৃতীর খোঁজেও তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


```