Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

চিটফান্ড কমিটির চেয়ারম্যান পদে রদবদল, নতুন দায়িত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি তালুকদার

এতদিন এই পদে ছিলেন বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার।

চিটফান্ড কমিটির চেয়ারম্যান পদে রদবদল, নতুন দায়িত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি তালুকদার

অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার।

শেষ আপডেট: 28 November 2024 15:21

দ্য ওয়াল ব্যুরো: হাইকোর্ট নিযুক্ত চিটফান্ড কমিটির চেয়ারম্যান পদে রদবদল করা হল। 

এতদিন এই পদে ছিলেন বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার। আদালত সূত্রের খবর, বিচারপতি তালুকদার বেশ কিছুদিন ধরে অসুস্থ রয়েছেন। যে কারণে তিনি নিজেই ওই পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। 


তাঁর আর্জি মেনেই এবার চিটফান্ড কমিটির চেয়ারম্যান পদে বদল আনল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। এবার থেকে হাইকোর্ট নিযুক্ত চিটফান্ড কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার। আগামী বছরের ১ জানুয়ারি থেকে দায়িত্ব সামলাবেন বিচারপতি সুব্রত তালুকদার।

প্রসঙ্গত, ২০১২-১৩ সালে সামনে আসে সারদা মামলা। একে একে সামনে আসে একাধিক ভুয়ো অর্থলগ্নি সংস্থার নাম। এ ব্যাপারে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলাও দায়ের হয়।

আদালত সূত্রের খবর, একটা সময় চিটফান্ড সংক্রান্ত মামলার পাহাড় জমে যায় আদালতে। এরপরই চিটফান্ড সম্পর্কিত সমস্যাগুলির নিষ্পত্তিতে হাইকোর্ট চিটফান্ড কমিটি গড়ে দেয়। এতদিন ওই কমিটির চেয়ারম্যান ছিলেন বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার। 


```