Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কথা রাখেননি মুখ্যমন্ত্রী! এগরার ঘটনা টেনে কল্যাণী বিস্ফোরণ কাণ্ডে বড় অভিযোগ শুভেন্দুর

২০২৩ সালের মে মাস। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম। বেআইনি বাজি বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১১ জন গ্রামবাসীর।

কথা রাখেননি মুখ্যমন্ত্রী! এগরার ঘটনা টেনে কল্যাণী বিস্ফোরণ কাণ্ডে বড় অভিযোগ শুভেন্দুর

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 11 February 2025 15:19

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালের মে মাস। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম। বেআইনি বাজি বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১১ জন গ্রামবাসীর।

গত শুক্রবার নদিয়ার কল্যাণীতে বাজি বিস্ফোরণে চারজনের মৃত্যুর ঘটনা এগরার সেই ভয়াবহ স্মৃতি উস্কে দিয়েছে। মঙ্গলবার এ বিষয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর বর্তমান মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু বলেন, "এগরার বিস্ফোরণের পর মুখ্যমন্ত্রী এবং তৎকালীন মুখ্যসচিব বাজি কারখানা নিয়ে অনেক প্রতিশ্রুতির কথা শুনিয়েছিলেন। আসলে মানুষকে বোকা বানানোর জন্য যে সে সময় ওই সব প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল, তা তো কল্যাণীর ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। স্পষ্ট হল, মুখ্যমন্ত্রী নিজের দেওয়া কথা রাখেন না।"

একই সঙ্গে বিরোধী দলনেতা বলেন, বাজি কারখানার বিরোধিতা কেউ করছে না। কিন্তু এটা যে বাজি কারখানা সেটা কে প্রমাণ করবে? রানাঘাটের পুলিশ সুপার নিজে বলছেন, কল্যাণীর ওই বাজি কারখানার কোনও লাইসেন্স ছিল না।

বিরোধী দলনেতা বলেন, আসলে বাজি কারখানার ক্ষেত্রে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা রয়েছে। আদালতের তরফেও কিছু গাইড লাইন বেঁধে দেওয়া হয়েছে। সেগুলি মেনে বাজি কারখানা করলে তো কারও আপত্তি থাকার কথা নয়। কারণ, এই শিল্পের সঙ্গেও লক্ষ লক্ষ মানুষ জড়িয়ে। কিন্তু সরকার তাদের জন্য ন্যূনতম সুরক্ষার ব্যবস্থা করছে না বলেই বারে বারে এমন বেআইনি বাজি কারখানা গজিয়ে উঠছে আর বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটছে।

কল্যাণীর বিস্ফোরণ কাণ্ডে ইতিমধ্যে কারখানার মালিক খোকন বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। খোকনের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই বলে দাবি করতে শুরু করেছেন তৃণমূলের স্থানীয় নেতারা। যদিও এ ব্যাপারে শুভেন্দুর চ্যালেঞ্জ, "খোকন বিশ্বাস তৃণমূলের লোক বলেই এভাবে বেআইনি বাজির ব্যবসা চালু করতে পেরেছিল। এখন ফেঁসে গিয়ে ওর দায় ঝেড়ে ফেলতে চাইছেন নেতারা। আপনার বলুন না, খোকনের সঙ্গে কতজন তৃণমূল নেতার ছবি দেখতে চান? আমি দেব!"


```