Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাজ্যের তিনটি বিলে অনুমোদন রাজভবনের! বোসের প্রস্তাব, বিধানসভায় সংখ্যালঘু বিল আনুক রাজ্য

সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে একাধিক বিল আটকে রাখার অভিযোগে সরব হয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। গত এপ্রিলে এ ব্যাপারে রাজ্যপালকে 'কর্তব্য'র কথাও মনে করিয়েছিলেন তিনি।

রাজ্যের তিনটি বিলে অনুমোদন রাজভবনের! বোসের প্রস্তাব, বিধানসভায় সংখ্যালঘু বিল আনুক রাজ্য

শেষ আপডেট: 29 April 2025 19:41

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি রাজ্যপালের ( Governor CV Ananda Bose) বিরুদ্ধে একাধিক বিল (BILL) আটকে রাখার অভিযোগে সরব হয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। গত এপ্রিলে এ ব্যাপারে রাজ্যপালকে 'কর্তব্য'র কথাও মনে করিয়েছিলেন তিনি। পাল্টা হিসেবে সে সময় রাজভবনের তরফেও বিবৃতি দিয়ে রাজ্যের ত্রুটিগুলি চিহ্নিত করা হয়েছিল। এমনকী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিল নিয়ে নিজের আপত্তির কথা জানিয়ে রাষ্ট্রপতিকেও চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফলে রাজ্য রাজ্যপালের সংঘাত নিয়ে জল্পনা ছিলই।

এমন পরিস্থিতিতে রাজ্যের তিনটি বিলে অনুমতি দিল রাজভবন। এদিন রাজভবনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যের তিনটি বিলে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল।

এগুলি হল পশ্চিমবঙ্গ শহর ও নগর (পরিকল্পনা ও উন্নয়ন) (সংশোধন) বিল, ২০২৩, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার ও প্রজাস্বত্ব ট্রাইব্যুনাল (সংশোধন) বিল, ২০২২ এবং পশ্চিমবঙ্গ কর ট্রাইব্যুনাল (সংশোধন) বিল, ২০২২। ফলে এগুলি শীঘ্রই আইনে পরিণত হবে।

এর পাশাপাশি পশ্চিমবঙ্গ বিধানসভায় 'পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন (সংশোধন) বিল, ২০২৫' উত্থাপনের সুপারিশও করেছেন রাজ্যপাল। যা যথেষ্ট তাৎপর্য়পূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। যদিও রাজ্যপালের সুপারিশ প্রসঙ্গে রাজ্য বা বিধানসভার স্পিকারের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।

বিধানসভায় (Bidhansabha) পাশ হওয়া বিল আটকে রাখার কারণে চলতি বছরের শুরুতে তামিলনাড়ুর রাজ্যপালকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট (Supreme Court)। স্পষ্ট বলা হয়েছে, বিধানসভায় পাশ হওয়া বিল রাজ্যপালদের ঝুলিয়ে রাখা ‘বৈধ’ নয়।

এরপরই পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) বিরুদ্ধে দিনের পর দিন একাধিক বিল আটকে রাখার অভিযোগে সরব হয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছিল রাজভবনও। 


```