Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি কাজে গাফিলতি নয়, ১৫৫ জন ঠিকাদার, ১৯ জন ইঞ্জিনিয়রকে শোকজ করে বার্তা নবান্নের

বললেন, "মানুষকে অসুবিধেয় ফেলা আমি বরদাস্ত করব না। এব্যাপারে কেউ কম্প্রোমাইজ করলে তার চাকরি যাবে।"

সরকারি কাজে গাফিলতি নয়, ১৫৫ জন ঠিকাদার, ১৯ জন ইঞ্জিনিয়রকে শোকজ করে বার্তা নবান্নের

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 11 December 2024 13:21

দ্য ওয়াল ব্যুরো: সরকারি কাজে গাফিলতি বরদাস্ত করা হবে না। ফের একথা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "মানুষকে অসুবিধেয় ফেলা আমি বরদাস্ত করব না। এব্যাপারে কেউ কম্প্রোমাইজ করলে তার চাকরি যাবে।"

বস্তুত, বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের কাজে প্রশাসনের একাংশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল। ওই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে ১৫৫ জন ঠিকাদার, ১৯ জন ইঞ্জিনিয়রকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে প্রায় ১৯ হাজার বেআইনি সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ৪৪১টি এফআইআর করা হয়েছে বলে এদিন বিধানসভার বৈঠকে মুখ্যমন্ত্রীকে জানান মুখ্যসচিব মনোজ পন্থ।

প্রায় সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলে ওঠেন, "মানুষের ভাগে অন্য কাউকে ভাগ বসাতে দেব না। সরকারি সম্পত্তি নিয়ে ব্য়ক্তিস্বার্থ মেটাতে দেব না। যারা পারফরমেন্স করছেন না, ব্য়াক লিস্টেট করুন। সরকারি কর্মচারী হলে, কম্প্রোমাইজ করলে ব্যবস্থা নেওয়া হবে।"

বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে পূর্ব মেদিনীপুর থেকে। শুধু পূর্ব মেদিনীপুর থেকেই পাইপ লাইনের কাজে অপ ব্যবহারের অভিযোগ এসেছে ৩ হাজার ৮৯৩ টি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ও উত্তর ২৪ পরগণা।

এ প্রসঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, সবমিলিয়ে প্রায় ১৮,২৩০ টা জায়গায় জল মিসইউজ করার অভিযোগ এসেছে। কেন বিডিও, এসডিও এসব দেখেননি। কোনও নেতার কথা শুনবেন না, কোনও রাজনৈতিক দলের কথা শুনবেন না। কেউ যেন কম্প্রোমাইজ না করে।

পানীয় জলের পাইপ লাইন পৌঁছানো নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে এদিন মুখ্যমন্ত্রীকে একটি রিপোর্ট পেশ করা হয়। তা খতিয়ে দেখার পর মুখ্যমন্ত্রী জানান, অনেকে পাইপটাকে কেটে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। ফলে গ্রামে জল ঢুকতে পারছে না। এটা বেআইনি, ক্রিমিনাল অফেন্স। দ্রুত পদক্ষেপ করুন। কাউকে ছাড়বেন না। আর একটা বড় সমস্যা হল, বহু জায়গায় পাইপ লাইন পৌঁছলেও জল পড়ছে না। কারণ, সমীক্ষা না করেই তাড়াহুড়ো করে ঠিকাদাররা অনেক জায়গায় পাইপ বসিয়েছেন। কেউ ভুল টেন্ডার করেছে, কেউ ভুল ডিপিআর তৈরি করেছে।

প্রশাসন সূত্রের খবর, এরই ভিত্তিতে সংশ্লিষ্ট ঠিকাদার এবং ইঞ্জিনিয়রদের শো-কজ করা হয়েছে। এখন থেকে এ ব্যাপারে প্রতি সপ্তাহে রিভিউট মিটিংয়ের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায় পরিষ্কারভাবে এও জানিয়ে দেন, "পাইপে যতক্ষণ না জল যাবে ততক্ষণ অব্দি নতুন করে জমি অধিগ্রহণ করা যাবে না। কোটি কোটি টাকা দিয়ে জমি কিনতে হয়। ভোটের আগে বলবে ঘর ঘর পানি, আর এদিকে আমাদের নিজেদের টাকা দিয়ে সব কাজ করতে হয়। কেউ যেন না ভাবে রাজ্য সরকার তার নিজের সম্পত্তি।"


```