Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

গান ভালবাসি, ঝগড়া করতেও ভালবাসি: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় এরকমই। একটু ঘরোয়া পরিবেশ পেলেই তিনি ফিরে যেতে চান অতীত ঘটনায়। মণিমুক্তের মতো তুলে আনেন পুরনো স্মৃতি। সোমবার ভবানীপুরে তাঁর নির্বাচন কেন্দ্রে বিজয়া সম্মিলনী ছিল। সেই মঞ্চে বক্তৃতার সময়ে তৃণমূল নেত্রী যেন উঠে পড়েছিলেন টাইম মেশিনে। ফিরে গিয়েছিলেন প্রয়াত গায়েত্রী বন্দ্যোপাধ্যায়ের সেই ছোট্ট মমতায়!

গান ভালবাসি, ঝগড়া করতেও ভালবাসি: মমতা

শেষ আপডেট: 6 November 2023 21:05

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায় এরকমই। একটু ঘরোয়া পরিবেশ পেলেই তিনি ফিরে যেতে চান অতীত ঘটনায়। মণিমুক্তের মতো তুলে আনেন পুরনো স্মৃতি। সোমবার ভবানীপুরে তাঁর নির্বাচন কেন্দ্রে বিজয়া সম্মিলনী ছিল। সেই মঞ্চে বক্তৃতার সময়ে তৃণমূল নেত্রী যেন উঠে পড়েছিলেন টাইম মেশিনে। ফিরে গিয়েছিলেন প্রয়াত গায়েত্রী বন্দ্যোপাধ্যায়ের সেই ছোট্ট মমতায়!

দলের নেতা-কর্মীদের নিয়ে সেই অনুষ্ঠানে মমতা এদিন জানান, ছোট থেকেই গুন গুনে করে গান করতে ভীষণ ভালবাসেন তিনি! বাড়িতে একটা হারমোনিয়াম ছিল। তিন বছর গানও শিখেছিলেন! বড় সংসারে অভাবের তাড়নায় সেই হারমোনিয়ামটা বিক্রি করে দিতে হয়েছিল। 

এদিনের মঞ্চে হাজির ছিলেন পর্যটন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন। তাঁকে দেখিয়ে মমতা বলেন, “ইন্দ্রনীল সেনের সুদুরের বলাকা ক্যাসেটের গান শুনতে যেতাম হাজরা মোড়ে। তখন ও অবশ্য আমাদের বিরোধী ছিল!”

আবার প্রয়াত সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের কথাও জানান মমতা। তিনি বলেন, “সন্ধ্যা’দির সঙ্গে যখন‌ই আমার ফোনে কথা হতো তখনই বলতেন আমাকে দু'লাইন শোনাও। আমি বলতাম, গান জানি না। তখন সন্ধ্যা’দি বলতেন, তুমি গান না গাইলে আমি ফোন রেখে দেব। তখন আমি বাধ্য হয়ে ‘আমি অন্ধকারের যাত্রী তুমি আলোর দৃষ্টি দাও’ গেয়েছিলাম।”


বিরোধী দলনেত্রী হিসেবে দীর্ঘ লড়াইয়ের পর ২০১১ সালে বাংলায় রাজনৈতিক পালাবদল ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সোমবার জানান, সেই জয়ের পর প্রয়াত লতা মঙ্গেশকর তাঁকে মা কালীর একটি ছবি পাঠিয়েছিলেন‌। সেটা তিনি যত্ন করে রেখে দিয়েছেন।

নিজে কী কী ভালবাসেন এদিন তাও অকপটে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,“আন্দোলন করতে ভালবাসি, ঝগড়া করতে ভালবাসি, অপ্রিয় সত্য কথা বলতেও ভালবাসি!”

নেত্রীর মুখে এমন কথা শুনে অনেকে হেসেও ফেলেন। তাতে অবশ্য নির্বিকার মমতা। পরে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “মমতাদি এমনই সহজ সরল, প্রাণবন্ত। বয়স বাড়লেও মনের দিক থেকে ও এখনও সেই কিশোরীই রয়ে গিয়েছে। তা না হলে এভাবে কেউ অকপটে বলতে পারে, আমি ঝগড়া করতেও ভালবাসি!”


```