Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্লীলতাহানির অভিযোগে লালবাজারের তলব, রবিবার কি হাজিরা দেবেন রাজভবনের তিন কর্মী

এবার সিআরপিসি ৪১এ ধারায় ওই তিন কর্মীকে থানায় ডেকে পাঠানো হল। 

শ্লীলতাহানির অভিযোগে লালবাজারের তলব, রবিবার কি হাজিরা দেবেন রাজভবনের তিন কর্মী

রাজ্যপাল ও লালবাজার।

শেষ আপডেট: 19 May 2024 08:35

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় শুক্রবার রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর করেছিল কলকাতা পুলিশ। এবার সিআরপিসি ৪১এ ধারায় ওই তিন কর্মীকে থানায় ডেকে পাঠানো হল। 

পুলিশ সূত্রের খবর, রাজভবনের তিন কর্মী  এস এস রাজপূত, কুসুম ছেত্রী এবং সন্ত লালকে রবিবার হেয়ার স্ট্রিট থানায় ডেকে পাঠানো হয়েছে। পুলিশের তলবে সাড়া দিয়ে ওই তিন কর্মী রবিবার থানায় আসেন কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে সব মহলে।

কারণ, অভিযোগ উড়িয়ে দেওয়ার পাশাপাশি সেই সময় রাজ্যপাল বোস রাজভবনের কর্মীদের এক বিবৃতিতে জানিয়েছিলেন, এ ব্যাপারে রাজ্য পুলিশকে কোনও ধরনের সহযোগিতা করার দরকার নেই।

ঘটনার সূত্রপাত, সম্প্রতি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। চাকরিতে স্থায়ীভাবে নিযুক্ত করার প্রলোভন দেখিয়ে রাজ্যপাল তাঁর শ্লীলতাহানি করেছেন বলে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন তিনি।

হেয়ার স্ট্রিট থানায় জমা পড়া ওই অভিযোগের ভিত্তিতেই চলছে অনুসন্ধান। লালবাজার আগেই জানিয়েছিল, কোনও ব্যক্তিবিশেষের বিরুদ্ধে তদন্ত নয়, নির্দিষ্ট একটি অভিযোগের অনুসন্ধান করছে তারা। ইতিমধ্যে ঘটনার দিন রাজভবনের সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে পুলিশ।

এরই মধ্যে লালবাজার সূত্রের খবর, শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে অভিযোগকারিণী গোপন জবানবন্দি দিয়েছেন। প্রায় ৫ ঘণ্টা ধরে তাঁর জবানবন্দি নেওয়া হয়েছে। অভিযোগকারিনী দাবি করেছেন যে তিনি যাতে অভিযোগ দায়ের না করেন তা নিয়ে সেই সময় তাঁকে বোঝানো হয়েছিল। সিসিটিভি ফুটেজ এবং অভিযোগকারিনীর বয়ানের ভিত্তিতেই রাজভবনের ওই তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর রুজু করে পুলিশ।


```