Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বৃহত্তর স্বার্থে’ প্রাথমিকের একটি মামলা ছেড়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

বৃহত্তর স্বার্থে’ প্রাথমিকের একটি মামলা ছেড়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

  'বৃহত্তর স্বার্থে’ প্রাথমিকের একটি মামলা ছেড়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: 15 January 2024 19:34

দ্য ওয়াল ব্যুরো: বৃহত্তর স্বার্থে’ প্রাথমিকের একটি মামলা ছেড়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আদালত সূত্রে জানা গেছে, বিদেশ গাজি নামে এক ব্যক্তি রাজ্যের পঠনপাঠন সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন। সোমবার ওই মামলাটি উঠেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। বিষয়টির সঙ্গে নিয়োগ সংক্রান্ত যোগ নেই। তাছাড়়া এর সঙ্গে রাজ্যের নীতি জড়িয়ে রয়েছে। তাই মামলাটিকে ‘বৃহত্তর স্বার্থে’ প্রধান বিচারপতির এজলাসে স্থানান্তর করেন তিনি।

বিচারপতির পর্যবেক্ষণ, “প্রাথমিকের ওই মামলার সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে। ফলে এই মামলাটি জনস্বার্থ মামলা হিসাবে শুনানি করা উচিত। তাই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হওয়া উচিত।”

পঞ্চম শ্রেণিকে প্রাথমিকের অন্তর্ভুক্ত করার জন্য এদিন আদালতে আর্জি জানান বিদেশ গাজি। মামলাকারীর বক্তব্য,  পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের প্রাথমিক স্কুলের পড়ুয়া হিসেবে ধরা হয়। কিন্তু রাজ্যের অধিকাংশ হাই স্কুলে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের পড়ানো হয়। তাই পঞ্চম শ্রেণিকে পুরোপুরিভাবে প্রাথমিকের অন্তর্ভুক্ত করার আর্জি জানান তিনি।


```