Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশি হেফাজতেও নিজস্ব মেজাজে জয়ন্ত! সাংবাদিকদের দিলেন ধাক্কা, পাল্টা প্রশ্নও

পুলিশের সামনেই জয়ন্তর এহেন ঔদ্ধত্য আচরণ নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে।

পুলিশি হেফাজতেও নিজস্ব মেজাজে জয়ন্ত! সাংবাদিকদের দিলেন ধাক্কা, পাল্টা প্রশ্নও

ফাইল ছবি।

শেষ আপডেট: 12 July 2024 14:02

দ্য ওয়াল ব্যুরো: আপাতত তিনি জেলবন্দি! তবে তাঁর দাপট এতটাই যে জেলবন্দি এই 'ডন' সম্পর্কে মন্তব্য করার আগে  আড়িয়াদহের মৌসুমী মোড়ের বাসিন্দারা বৃহস্পতিবার দেখে নিচ্ছিলেন, আশেপাশে কেউ আছেন কিনা! আতঙ্কে নিজেদের নামও বলতে চাননি। কুখ্য়াত জয়ন্ত সিংয়ের দাপটের বহর কেমন, শুক্রবার তা চাক্ষুষ করলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। 

কামারহাটির তালতলা ক্লাবে তালিবানি কায়দায় অত্যাচারের যে ভিডিও (দ্য ওয়াল ভিডিওর সত্যতা যাচাই করেনি)) সম্প্রতি ভাইরাল হয়েছে, শুক্রবার ধৃত জয়ন্ত সিংকে সঙ্গে নিয়ে সেই ঘটনার পুনর্নির্মাণ করতে ওই ক্লাবে যান তদন্তকারীরা। তদন্ত প্রক্রিয়া শেষে পুলিশ জয়ন্তকে ক্লাব থেকে বের করার সময় তাকে ঘিরে ধরে সংবাদমাধ্যমের কর্মীরা। অভিযোগ, পুলিশ হেফাজতে থাকা জয়ন্ত রীতিমতো ধাক্কা দিয়ে সরিয়ে দেন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের। 

পুলিশের সামনেই জয়ন্তর এহেন ঔদ্ধত্য আচরণ নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। অনেকের মতে, পুলিশের হেফাজতে থেকেই যদি এমন রণংদেহি মেজাজ হয়, তাহলে বাইরে থাকাকালীন কী কী করতেন জয়ন্ত! 

শুধু ধাক্কা দেওয়াই নয়, পুলিশের গাড়িতে ওঠার পরও সাংবাদিকদের উদ্দেশে পাল্টা প্রশ্নও ছুড়ে দেন। মেজাজের সুরে জয়ন্ত বলেন, "এত প্রশ্ন করছেন কেন? যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে কি আমাকে দেখা গেছে?" 

আড়িয়াদহে মা ও ছেলেকে রাস্তায় ফেলে বেধড়ক মারের ঘটনা প্রকাশ্যে আসার পরেই সামনে আসে জয়ন্ত সিংয়ের কীর্তির সাতকাহন। অভিযোগ, শাসকদলের আর্শীবাদেই এলাকায় দাপট জয়ন্ত ও তাঁর শাগরেদদের। চাপের মুখে পড়ে সম্প্রতি পুলিশ অভিযুক্তকে গ্রেফতারও করে। তারপরই কামারহাটির তালতলা ক্লাবে তালিবানি কায়দায় অত্যাচার-সহ একাধিক ভিডিও ভাইরাল হয়। 

প্রসঙ্গত, জয়ন্ত গ্রেফতার হওয়ার পরই দমদমের সাংসদ সৌগত রায় এবং কামারাহাটির বিধায়ক মদন মিত্রর কাছে এসেছে হুমকি ফোন। অবিলম্বে তাঁকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা না করা হলে গুলি করে মারার হুমকিও দেওয়া হয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠছে, জয়ন্তর মাথায় এমন কার আর্শীবাদ রয়েছে, যে কারণে পুলিশি হেফাজতেও তার এমন ঔদ্ধত্য?  


```