Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোশ্যাল মাধ্যমে পরিচয়, দেখা করতে গিয়ে ধর্ষিতা নাবালিকা!

সোশ্যাল মাধ্যমে পরিচয়, দেখা করতে গিয়ে ধর্ষিতা নাবালিকা!

শেষ আপডেট: 28 February 2024 18:12

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মাধ্যম পরিচয়। আলাপ গড়িয়েছিল বন্ধুত্বে। সেই সূত্রেই টিউশনের পর বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল নাবালিকা। পরে মেট্রো স্টেশন থেকে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।

পুলিশের কাছে নাবালিকার দাবি, তাকে ধর্ষণ করেছে অভিযুক্ত। পরে মেট্রো স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লির সাগরপুর এলাকায় ডাবরি মেট্রো স্টেশনের কাছে। পুলিশ জানিয়েছে, মেয়েটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। যা থেকে মনে করা হচ্ছে, ধর্ষণের আগে তাকে মারধরও করা হয়েছিল।

পুলিশকে মেয়েটি জানিয়েছে, সম্প্রতি সোশ্যাল মাধ্যমে এক নাবালকের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেখান থেকে দু’জনের আলাপ গড়িয়েছিল বন্ধুত্বে। টিউশনের পর মঙ্গলবার সন্ধেয় মেয়েটি তার ওই বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। বন্ধু তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানেই জোর পূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

পরে মেট্রো স্টেশনের কাছে অচৈতন্য অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পথচারীরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান। মেয়েটি পরিবারের কাছে ধর্ষণের কথা জানায়। এরপরই পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নাবালককে গ্রেফতার করেছে পুলিশ।


```