Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিকিৎসকদের সুরক্ষার কাজ কতদূর এগোল, জেলাশাসকদের পরিদর্শনের নির্দেশ, ছুটিও বাতিল

এক্ষেত্রে হাসপাতালের পরিকাঠামোর মানোন্নয়নে সম্প্রতি সুপ্রিমকোর্টের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছিল, তাও পাঠানো হয়েছে প্রতিটি জেলার জেলাশাসক ও স্বাস্থ্য আধিকারিকদের।

 চিকিৎসকদের সুরক্ষার কাজ কতদূর এগোল, জেলাশাসকদের পরিদর্শনের নির্দেশ, ছুটিও বাতিল

ফাইল ছবি।

শেষ আপডেট: 13 September 2024 20:52

দ্য ওয়াল ব্যুরো: সরকারি হাসপাতালে চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার কাজ কতদূর এগোল, তা জানতে শুক্রবার রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য আধিকারিকরাও।

সূত্রের খবর, রাজ্যের চিকিৎসা পরিষেবা অক্ষুন্ন রাখতে চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যকর্মীদের সকলের ছুটি বাতিলের কথা জানানো হয়েছে। এক্ষেত্রে হাসপাতালের পরিকাঠামোর মানোন্নয়নে সম্প্রতি সুপ্রিমকোর্টের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছিল, তাও পাঠানো হয়েছে প্রতিটি জেলার জেলাশাসক ও স্বাস্থ্য আধিকারিকদের।

একই সঙ্গে সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলির সুরক্ষার কাজ কতদূর এগোল তা খতিয়ে দেখতে প্রতিটি জেলার জেলাশাসকদের ভিজিট করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে ডাক্তারি ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ধর্ষণ-খুনের ঘটনায় কারা কারা জড়িত তার তদন্তে নেমেছে সিবিআই। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারকীয় ঘটনা থেকে শিক্ষা নিয়ে শীর্ষ আদালতের নির্দেশে এরপরই সরকারি হাসপাতালগুলির সুরক্ষায় ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে নবান্ন। সূত্রের খবর, প্রথম পর্যায়ে ৪০ কোটি টাকা মঞ্জুরও করেছে রাজ্যের অর্থ দফতর।

হাসপাতালে যে-সমস্ত জায়গা অন্ধকার বা আলো কম সেইসব জায়গায় পর্যাপ্ত আলো, সিসি ক্যামেরার ব্যবস্থা, রেস্টরুম, টয়লেট-সহ সামগ্রিক পরিকাঠামোর মানোন্নয়নের কথা বলা হয়েছিল। ইতিমধ্যে সেই কাজও শুরু হয়েছে বলে খবর। এ ব্যাপারেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এবার জেলাশাসক ও জেলা স্বাস্থ্য কর্তাদের পরিদর্শনের নির্দেশ দিল নবান্ন।


```