Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ঘুম কাতুরে রেল যাত্রীদের জন্য সুখবর! স্বল্প দূরত্বের ট্রেনেও এবার বিশেষ ব্যবস্থা

শুরুতে পরীক্ষামূলকভাবে মাঝারি দূরত্বের পাঁচটি ইন্টারসিটি এক্সপ্রেসে মিলবে এই পরিষেবা। যাত্রীদের তরফ থেকে সাড়া মিললে অন্যান্য মাঝারি দূরত্বের ইন্টারসিটি এক্সপ্রেসেও আগামীদিনে এই পরিষেবা সংযোজিত করা হতে পারে।

ঘুম কাতুরে রেল যাত্রীদের জন্য সুখবর! স্বল্প দূরত্বের ট্রেনেও এবার বিশেষ ব্যবস্থা

ফাইল ছবি।

শেষ আপডেট: 28 November 2024 19:52

দ্য ওয়াল ব্যুরো: দু'চার ঘণ্টার ট্রেন সফরে সাধারণত শুয়ে ঘুমিয়ে যাওয়ার বিশেষ উপায় থাকে না। তবে ঘুম কাতুরে ট্রেন যাত্রীদের জন্য এবার বিশেষ ব্যবস্থা করছে ভারতীয় ট্রেন।

শুরুতে পরীক্ষামূলকভাবে মাঝারি দূরত্বের পাঁচটি ইন্টারসিটি এক্সপ্রেসে মিলবে এই পরিষেবা। যাত্রীদের তরফ থেকে সাড়া মিললে অন্যান্য মাঝারি দূরত্বের ইন্টারসিটি এক্সপ্রেসেও আগামীদিনে এই পরিষেবা সংযোজিত করা হতে পারে।

রেল সূত্রে জানা যাচ্ছে, প্রাথমিকভাবে  মাঝারি দূরত্বের পাঁচটি ইন্টারসিটি এক্সপ্রেসে জুড়তে চলেছে একটি করে অতিরিক্ত  রিজার্ভড (সংরক্ষিত ) কোচ। এর ফলে হাওড়া থেকে বোলপুর, কম সময়ের দূরত্ব পথেও যাত্রীরা চাইলে এবার আগে থেকে আসন সংরক্ষণ করে শুয়ে, ঘুমিয়ে গন্তব্যে যেতে পারবেন।

ট্রেনগুলি হল- হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস, হাওড়া– আসানসোল অগ্নিবীণা এক্সপ্রেস, হাওড়া – মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া–রামপুরহাট বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার এবং হাওড়া – দেওঘর ময়ূরাক্ষী এক্সপ্রেস। এই ট্রেনগুলিতে লাগছে একটি করে অতিরিক্ত দ্বিতীয় শ্রেণীর চেয়ার কার। রেল সূত্রে খবর, আগামী ৩০ নভেম্বরের মধ্যেই এই পরিষেবা কার্যকর হবে।


```