Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভাঙচুরের পর আরজি করে ফরেন্সিক টিম, ৪ ডাক্তারকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

ফিতে-স্কেল দিয়ে গোটা জায়গায় মাপজোক করেন তাঁরা। টর্চ ও আতোস কাচ নিয়ে চলে নমুনা সংগ্রহের কাজ। এই স্পর্শকাতর ঘটনায় কোনও প্রমাণই তাঁরা হাতছাড়া করতে চায় না ফরেন্সিক টিম। 

ভাঙচুরের পর আরজি করে ফরেন্সিক টিম, ৪ ডাক্তারকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আর জি করের পুলিশ ব্যরাকাকে ফরেন্সিক টিম

শেষ আপডেট: 15 August 2024 19:14

প্রিয়াঙ্কা পাত্র

আরজি করে পৌঁছল ফরেন্সিক টিম। বুধবার রাত দখলের সময়ে আরজি কর হাসপাতালের ভিতরে অবাধে ভাঙচুর চালায় ২০০-৩০০ জন। কর্তব্যরত নার্সদের ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে সকাল থেকে উত্তাল ছিল আরজি কর হাসপাতালের পরিস্থিতি। সেই ঘটনার তদন্ত করতেই বৃহস্পতিবার সাড়ে ৫ টা নাগাদ দুটি গাড়ি করে আরজি করে এসে পৌঁছয় ফরেন্সিক টিমের সদস্যরা। পরে সন্ধেয় হাসপাতালে ঢোকে সিবিআইয়ের বিশেষ টিম। 

প্রথমেই তাঁরা পুলিশ ব্যারাক ও ইনচার্জ রুমে গিয়ে নমুনা সংগ্রহ করেন। তার পরে বাইরে ভিডিওগ্রাফি করেন। রীতিমতো খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করেন ঘটনাস্থল। ফিতে-স্কেল দিয়ে গোটা জায়গায় মাপজোক করেন তাঁরা। টর্চ ও আতোস কাচ নিয়ে চলে নমুনা সংগ্রহের কাজ। এই স্পর্শকাতর ঘটনায় কোনও প্রমাণই হাতছাড়া করতে চায় না ফরেন্সিক বিশেষজ্ঞরা। 

সূত্রে খবর, আরজি করে পৌঁছে ফরেন্সিক টিম প্রথমে পুলিশ ইনচার্জ রুমে ঢোকে। বুধবার রাতে সেই রুমের সব সিসিটিভি ভেঙে চুরমার করে দেয় ওই দুষ্কৃতীরা। ওই রুমের সিসিটিভির সমস্ত ফুটেজ স্টোর করা হতো। সেখানে থেকে নমুনা সংগ্রহের পর চলে যান পাশের একটি ঘরে। জানাগিয়েছে, হাসপাতালে ওই ঘরও পুলিশকর্মীদের বিশ্রামের জন্য বরাদ্দ ছিল। সেই ঘরে গিয়ে তদন্ত চালায় ফরেন্সিক টিম। 

মুখ্যমন্ত্রী রবিবার পর্যন্ত ডেডলাইন দেওয়ার পরে আরজি কর কাণ্ডের মামলা ওঠে হাইকোর্টে। সেখানে কোর্ট এই মামলার তদন্তভার সিবিআইকে দিয়েছে। এখন মামলার তদন্ত করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি বিশেষ টিম এই ঘটনার তদন্ত করতে শুরু করেছে। এদিন সিবিআই ঘটনার তদন্ত করতে আরজি করের চার  ডাক্তার তলব করা হয়। এই তালিকায় চেস্ট মেডিসিন বিভাগের এইচওডি ডাক্তার অরুণাভ দত্ত চৌধুরী, আরজি করের প্রাক্তন এমএসভিপি সঞ্জয় বশিষ্ট, ও ফরেন্সিক বিভাগের ডাক্তার পলি সমাদ্দার ছিলেন। তাছাড়াও আরও এক চিকিৎসককেও ডাকা হয়। তাঁদের ডাক্তারি পড়ুয়া খুনের মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।    


```