Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

এক রাতের ঝড়-বৃষ্টিতে ডুবে গেল বয়া, ভেসেল! ফেরিঘাট বন্ধ থাকায় ছুটির দিনেও দুর্ভোগ

রাতের ঝড়-বৃষ্টিতে ডুবে গেল বয়া। উল্টে যায় সেখানে বাঁধা একটি ভেসেলও। তাই সকালে থেকে বন্ধ থাকল বোগা-রসলপুরের ফেরি চলাচল। 

এক রাতের ঝড়-বৃষ্টিতে ডুবে গেল বয়া, ভেসেল! ফেরিঘাট বন্ধ থাকায় ছুটির দিনেও দুর্ভোগ

শেষ আপডেট: 17 March 2024 13:15

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: রাতের ঝড়-বৃষ্টিতে ডুবে গেল বয়া। উল্টে যায় সেখানে বাঁধা একটি ভেসেলও। তাই সকালে থেকে বন্ধ থাকল বোগা-রসলপুরের ফেরি চলাচল। 

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে লোহার বয়াটির একাংশ ফুটো হয়ে  রয়েছে। জল ঢুকে গেলে পাম্প দিয়ে সেই জল বের করে দেওয়া হয়। শনিবার ঝড় বৃষ্টিতে বয়ায় জল ঢুকে পড়েছিল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে পাম্প চালিয়ে বয়া থেকে জল বের করা সম্ভব হয়নি। এতেই বিপত্তি ঘটে। বৃষ্টিতে নদীর জলে ডুবে যায় বয়া। সেখানে বাঁধা থাকা একটি ভেসেলেও উল্টে যায়। 

ফেরিঘাট কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে আপাতত ফেরিঘাট বন্ধ রাখা হয়েছে। রবিবার বোগা-রসলপুর ফেরিঘাট থেকে কোনও ভেসেল চলাচল করেনি। ছুটির দিনে যাত্রী সংখ্যা কম থাকলেও যাঁরা কাজের জন্য বেরিয়েছিলেন তাঁদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। 

যাত্রীদের অভিযোগ, বোগা-রসলপুর ফেরিঘাটে পরিকাঠামোগত অনেক সমস্যা রয়েছে। সংস্কারের অভাবে ঘাটটি ভগ্নদশায় পৌঁছেছে। ফেরিঘাটের গ্যাংওয়ে, বয়াগুলি সংস্কার না হওয়ায় মরচে ধরে গেছে। ফলে নড়বড়ে হয়ে পড়েছে সমস্ত কিছু। এবিষয়ে অনেকবারই প্রশাসনকে জানিয়েছেন স্থানীয়রা। 

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ফেরিঘাট সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন করে টেন্ডার তৈরি করা হয়েছিল। বেসরকারি সংস্থা বরাত পেলেও এখনও কোনও সংস্কারের কাজ শুরু হয়নি।


```