Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাছের ব্যবসায়ী থেকে কীভাবে কোটিপতি! শাহজাহানকে হেফাজতে নিতে তৎপর ইডি

সন্দেশখালিতে ইডি অফিসারদের মারধরের ঘটনায় শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। বৃহস্পতিবার সেই হেফাজতের মেয়াদ শেষে সন্দেশখালির 'ডন'কে ১২ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।

মাছের ব্যবসায়ী থেকে কীভাবে কোটিপতি! শাহজাহানকে হেফাজতে নিতে তৎপর ইডি

শেষ আপডেট: 29 March 2024 16:50

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিতে ইডি অফিসারদের মারধরের ঘটনায় শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। বৃহস্পতিবার সেই হেফাজতের মেয়াদ শেষে সন্দেশখালির 'ডন'কে ১২ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।

সূত্রের খবর, জেলে গিয়েও স্বস্তিতে নেই সন্দেশখালির 'বাঘ'। শাহজাহানকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানানোর প্রস্তুতি শুরু করেছে ইডি।

গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানকে জেরা করতে গিয়ে সন্দেশখালির সরবেড়িয়ায় মারমুখী জনতার হাতে আক্রান্ত হয়েছিলেন ইডি কর্তারা। আদালতের নির্দেশে, ঘটনার তদন্তে নেমে পুলিশি হেফাজত থেকে শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। এরপরই তদন্তে নেমে শাহজাহানের দুটি গাড়ি বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। সামনে আসে শাহজাহানের বিপুল সম্পত্তিও। এখনও পর্যন্ত প্রায় ১৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

সূত্রের খবর, ওই বিপুল সম্পত্তিরই সূত্র ধরেই শাহজাহানের বিরুদ্ধে আমদানি-রফতানি সংক্রান্ত মামলা আগেই রুজু করেছে ইডি। ইডির নজরে রয়েছে শাহজাহানের নামাঙ্কিত মার্কেট এবং ধামাখালির একটি মাছ বাজারও। মাছের ব্যবসা থেকে শাহজাহান কীভাবে ফুলে ফেঁপে উঠেছেন, সেটাও খতিয়ে দেখছেন ইডি কর্তারা। সেই সূত্রেই এবার শাহজাহানকে হেফাজতে নিয়ে চায় ইডি।

সূত্রের খবর, ওই মামলার সূত্রেই শাহজাহানকে হেফজতে নিতে চেয়ে শনিবার বা সোমবার বিশেষ আদালতে আবেদন জানাতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 


```