Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোদপুরে নির্যাতিতার বাড়ি থেকে আরজি কর, বিচারের দাবিতে জেলা থেকে কলকাতা মিশল মানব বন্ধনে

সোদপুর থেকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের দূরত্ব কত?

সোদপুরে নির্যাতিতার বাড়ি থেকে আরজি কর, বিচারের দাবিতে জেলা থেকে কলকাতা মিশল মানব বন্ধনে

সোদপুর ট্রাফিক মোড়ের মানব বন্ধন।

শেষ আপডেট: 8 September 2024 22:10

দ্য ওয়াল ব্যুরো: সোদপুর থেকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের দূরত্ব কত? বরাহনগর রোড ধরে এগোলে প্রায় ১৪ কিলোমিটার! নির্যাতিতার বিচারের দাবিতে রবিবার সূর্যাস্তের পর থেকে মানববন্ধনে মিশে গেল সেই দূরত্ব।

বাড়ির বধূ থেকে স্কুল ছাত্র, অশীতিপর বৃদ্ধ থেকে তরুণী, ছুটির সন্ধেয় কে নেই পথে? মানব বন্ধন, প্রতিবা মিছিল, পথ নাটিকা, মশাল মিছিল-সহ একাধিক কর্মসূচিতে রাজ্যজুড়ে শুরু হয়েছে রাত দখলের কর্মসূচি। রাত যত বাড়ছে প্রতিবাদীদের কণ্ঠে জাস্টিসের আওয়াজও ততই জোরাল হচ্ছে।

গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হলে ধর্ষণ-খুনের শিকার হন ডাক্তারি ছাত্রী। তারপর একমাস অতিক্রান্ত। আগামীকাল সুপ্রিমকোর্টে মামলার শুনানি রয়েছে। তাঁর আগে বিচারের জোরাল দাবিকে শীর্ষ আদালত পর্যন্ত পৌঁছে দিতে রবিবার দিনভর একাধিক কর্মসূচি নিয়ে পথে নেমেছেন জনতা।

এদিনই প্রতিবাদীদের মঞ্চ থেকে চোখের জল মুছতে মুছতে হাতের মুুঠো শক্ত করে নির্যাতিতার মা জানিয়ে দিয়েছেন, "উই ওয়ান্ট জাস্টিস আর নয়, এবার উই ডিমান্ড জাস্টিস।" সন্তানহারা মায়ের আর্তিতে সাড়া দিয়ে রবিবারের রাতে ভিড় বাড়ছে কলকাতা থেকে জেলা, সর্বত্র।

টালিগঞ্জ থেকে টালা কিংবা নৈহাটি থেকে আরজিক কর প্রতিবাদীদের মিছিলে অবরুদ্ধ শহর। যানজট তীব্রতর হলেও কারও চোখে মুখে নেই বিরক্তি। বরং সকলের মুখে একটাই আওয়াজ, উই ডিমান্ড জাস্টিস। 

প্রতিবাদীদের একটাই বক্তব্য, একমাস হয়ে গেল। কবে সামনে আসবে প্রকৃত ঘটনা? কবে চিহ্নিত করা হবে প্রকৃত অপরাধীদের? পরক্ষণে নিজেরাই জানিয়ে দিয়েছেন, বিচার না পাওয়া পর্যন্ত এই প্রতিবাদ চলবে।  


```