Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

শাহজাহানকে নিয়ে এসএসকেএমে সিআইডি! হঠাৎ কী হল সন্দেশখালির 'বাঘে'র

সূত্রের খবর, স্বাস্থ্য পরীক্ষার জন্য শাহজাহানকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে স্বাস্থ্য পরীক্ষার পর শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে কিনা, তা অবশ্য স্পষ্ট নয়। 

শাহজাহানকে নিয়ে এসএসকেএমে সিআইডি! হঠাৎ কী হল সন্দেশখালির 'বাঘে'র

শেষ আপডেট: 6 March 2024 18:32

দ্য ওয়াল ব্যুরো: বুধবার বিকেল সওয়া চারটের মধ্যে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের বেঞ্চ।

নির্ধারিত সময়ের মধ্যেও শাহজাহানকে হাতে না পেয়ে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। এদিকে তারই মাঝে আচমকা সাড়ে পাঁচটা নাগাদ শাহজাহানকে নিয়ে সিআইডির টিম পৌঁছল এসএসকেএম হাসপাতালে। 

হঠাৎ কী হল সন্দেশখালির 'বাঘে'র? সূত্রের খবর, স্বাস্থ্য পরীক্ষার জন্য শাহজাহানকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে স্বাস্থ্য পরীক্ষার পর শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে কিনা, তা অবশ্য স্পষ্ট নয়। ফলে বিষয়টি ঘিরে কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন মহলে। 

পরে অবশ্য শাহজাহানকে নিয়ে ফের ভবানীভবনে ফেরেন সিআইডির গোয়েন্দারা। তবে সিবিআইয়ের হাতে এদিন আদৌ তুলে দেওয়া হবে কি না,. তা অবশ্য স্পষ্ট নয়।

শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য মঙ্গলবারই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শেখ শাহজাহান সিআইডির হেফাজতে রয়েছে। তাই রাজ্য গোয়েন্দা বিভাগের হেড কোয়ার্টার ভবানী ভবনে পৌঁছেও গিয়েছিলেন সিবিআই অফিসাররা। কিন্তু সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত অপেক্ষা করে তাঁদের ফিরে আসতে হয়। কারণ, সিআইডি কর্তারা জানিয়ে দেন, এ ব্যাপারে সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার। তাই শাহজাহানকে এখনই হস্তান্তর করা যাবে না। 

মঙ্গলবার রাজ্য সরকারকে এক প্রস্ত ফিরিয়ে দিয়েছিল সর্বোচ্চ আদালতও। বুধবার সকালে রাজ্য সরকারের তরফে ফের আপিল করা হয় সুপ্রিম কোর্টে। কিন্তু বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দেয়, এ ব্যাপারে সুপ্রিম কোর্ট কোনও হ্স্তক্ষেপ করবে না। রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি তাঁর আবেদনে বলেন, সুপ্রিম কোর্ট বিষয়টি না শুনলে কেন্দ্রীয় এজেন্সি রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবে। কিন্তু সেই যুক্তিও শুনতে চায়নি সুপ্রিম কোর্ট। 

এদিকে এদিন ইডি ফের কলকাতা হাইকোর্টে আবেদন করে। শেখ শাহজাহানকে হস্তান্তরে রাজ্য সরকার যে অসহযোগিতা করছে তা তুলে ধরা হয়। তার পরই বিচারপতি হরিশ টন্ডনের বেঞ্চ জানিয়ে দেয়, বুধবার বিকেল সওয়া চারটের মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। 

আদালতের সেই নির্দেশ নিয়ে দুপুর সাড়ে তিনটের কিছু পরে ভবানীভবনে পৌঁছে যান সিবিআইয়ের আধিকারিকরা। যদিও নির্ধারিত সময়ের পরও শাহজাহানকে সিবিআইয়ের হাতে না তুলে দেওয়ার অভিযোগ উঠেছে সিআইডির বিরুদ্ধে।


```