Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

সাত সকালে শাহজাহানের বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী, ১৮ দিন পর ফের অভিযান

শাহজাহানের খোঁজে ১৮ দিন পর উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে হানা দিল ইডি। এই মুহূর্তে তৃণমূল নেতার বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

সাত সকালে শাহজাহানের বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী, ১৮ দিন পর ফের অভিযান

শেষ আপডেট: 24 January 2024 08:02

দ্য ওয়াল ব্যুরো: শাহজাহানের খোঁজে ১৮ দিন পর বুধবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে হানা দিল ইডি। এই মুহূর্তে তৃণমূল নেতার বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

সূত্রের খবর, ইডির সঙ্গে এদিন প্রায় ১২৫জন জওয়ান ঘটনাস্থলে রয়েছে। সঙ্গে আনা হয়েছে তালার চাবি ভাঙার লোকও।

রেশন দুর্নীতির তদন্তে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে এসে আক্রান্ত হতে হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের। মাথা ফেটেছিল ইডির তিন অফিসারের। তার পর থেকেই নিখোঁজ সন্দেশখালির বাদশা। অবশেষে ঘটনার ১৮ দিন পর এদিন ফের সন্দেশখালিতে কেন্দ্রীয় গোয়েন্দারা।

স্থানীয় সূত্রের খবর, বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় ইডির ৬ জন তদন্তকারী আধিকারিক। সন্দেশখালিতে শাহজাহানের তিনটি বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ইডি অফিসারদের সঙ্গে রয়েছেন দু'জন চাবিওয়ালাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রাজ্য পুলিশের তরফে ইডির কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চাওয়া হয়।

সূত্রের খবর, ইডি সার্চ ওয়ারেন্ট দেখানোর পর রাজ্য পুলিশের তরফে প্রশ্ন তোলা হয়, শাহজাহানের বাড়ির ভেতরে যে তল্লাশি চালানো হবে, সেটা নির্দেশের কোথায় লেখা রয়েছে। দু'তরফের বেশ কিছু আলোচনার পর পুলিশের তরফে জানানো হয়, তল্লাশি অভিযানে এলাকার দু'জন নিরপক্ষে সাক্ষীকে রাখতে হবে। দাবি মেনে স্থানীয় দুজন মানুষকেও সাক্ষী হিসেবে নিয়েই ইডি তল্লাশি অভিযান চালাবে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে চাবি খোলার প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার ওই মামলার শুনানি হতে পারে। তারই মাঝে সাত সকালে সন্দেশখালিতে পৌঁছে গেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।


```