Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মলয়কে ডেকে বৈঠক মমতার, চব্বিশ ঘণ্টার মধ্যে হাইকোর্টের পিপি বদল, সরতে পারেন এজিও

কলকাতা হাইকোর্টের সরকারি আইনজীবী তথা পাবলিক প্রসিকিউটরকে(পিপি) বদলি করা হল। শ্বাশত গোপাল মুখোপাধ্যায়ের পরিবর্তে ওই পদে আনা হল দেবাশিস রায়কে। একই সঙ্গে সরানো হতে পারে হাইকোর্টে রাজ্য সরকারের বর্তমান এজি তথা অ্যাডভোকেট জেনারেলকেও।

মলয়কে ডেকে বৈঠক মমতার, চব্বিশ ঘণ্টার মধ্যে হাইকোর্টের পিপি বদল, সরতে পারেন এজিও

শেষ আপডেট: 8 November 2023 18:12

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের সরকারি আইনজীবী তথা পাবলিক প্রসিকিউটরকে(পিপি) বদলি করা হল। শ্বাশত গোপাল মুখোপাধ্যায়ের পরিবর্তে ওই পদে আনা হল দেবাশিস রায়কে। একই সঙ্গে সরানো হতে পারে হাইকোর্টে রাজ্য সরকারের বর্তমান এজি তথা অ্যাডভোকেট জেনারেলকেও।

বর্তমানে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল হলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। একটি সূত্রের দাবি, মঙ্গলবার সকালে তিনি তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।  সৌমেন্দ্রনাথবাবুর পরিবর্তে পুনরায় অ্যাডভোকেট জেনারেল করা হতে পারে কিশোর দত্তকে। অতীতে কিশোরবাবু এজি পদে ছিলেন। তা ছাড়া আলোচনায় উঠে আসছে আরও বেশ কয়েকটি নাম।

সোমবার রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও রাজ্যের গোয়েন্দা বিভাগের প্রধান তথা এডিজি সিআইডি রাজশেখরণ। পরে আইন মন্ত্রী মলয় ঘটককে বৈঠকে ডেকে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্ন সূত্রের মতে, কলকাতা হাইকোর্টে উপর্যুপরি মামলায় রাজ্য সরকার যেভাবে ধাক্কা খেয়েছে তাতে আইন মন্ত্রীর ভূমিকা নিয়েও খুশি নন মুখ্যমন্ত্রী। সোমবারের বৈঠকে আইনমন্ত্রী মলয় ঘটককের সঙ্গেও একপ্রস্থ আলোচনা করেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, এর পর আইনজীবী কিশোর দত্তের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন আইন মন্ত্রী মলয় ঘটক। কিন্তু শুরুতে কিশোরবাবুকে ফোনে পাননি আইনমন্ত্রী। তার পর দূত মারফৎ বার্তা দেওয়া হয় যে রাজ্য সরকার তাঁকে ফের অ্যাডভোকেট জেনারেল করার কথা বিবেচনা করছে। কিশোরবাবু শেষমেশ তাতে রাজি হন কিনা এখন সেটাই দেখার।


```