Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন পর্ষদ সেক্রেটারি, এসএসসির নির্দেশ অমান্য করার অভিযোগ

নিয়োগ সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টে চিঠি দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন মধ্যশিক্ষা পর্ষদের সেক্রেটারি।

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন পর্ষদ সেক্রেটারি, এসএসসির নির্দেশ অমান্য করার অভিযোগ

শেষ আপডেট: 15 January 2024 15:45

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টে চিঠি দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন মধ্যশিক্ষা পর্ষদের সেক্রেটারি।

পর্ষদের বিরুদ্ধে জঙ্গলমহলের এক প্রার্থীর নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে।  ওই মামলাতেই পর্ষদের সেক্রেটারির কাছে জবাব তলব করে হাইকোর্ট জানতে চেয়েছিল, কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না? তারই উত্তরে এদিন নিঃশর্ত ক্ষমা চেয়েছেন পর্ষদ সেক্রেটারি। 

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর কমপেশনেট অ্যাপয়েন্টমেন্ট বা সহানুভূতিশীল নিয়োগের জন্য উমা প্রামাণিক নামে এক প্রার্থীকে বাঁকুড়ার শালতোড়া গার্লস স্কুলে ক্লার্ক পদে নিয়োগের জন্য সুপারিশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। অভিযোগ, তারপর প্রায় দু'বছর অতিক্রান্ত। এখনও তাঁকে নিয়োগ দেওয়া হয়নি।

এরপরই পর্ষদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই প্রার্থী।  ওই মামলাতেই পর্ষদের কৈফিয়ৎ তলব করেছিল আদালত।

এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু সেক্রেটারির পাঠানো ওই ক্ষমা পত্র গ্রহণ করেছেন। একই সঙ্গে কোন ক্ষেত্রে কত শূন্য পদ আছে তা নির্ধারণের জন্য শিক্ষা দফতর, মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নিজেদের মধ্যে বৈঠক করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু। ওই বৈঠকে যে তথ্য উঠে আসবে তা আদালতে জানাতে হবে। তারপরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত।  আগামী ২২ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে।


```