Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ভোটের বিপর্যয় খতিয়ে দেখতে বৈঠকে বসছে বিজেপির কোর কমিটি, সংঘাতের সম্ভাবনা

আলোচনায় অপরিহার্যভাবে উঠে আসবে, কেন লক্ষ্য পূরণ করা সম্ভব হল না? বিপর্যয়ের কারণ কী?

ভোটের বিপর্যয় খতিয়ে দেখতে বৈঠকে বসছে বিজেপির কোর কমিটি, সংঘাতের সম্ভাবনা

দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 15 June 2024 12:55

দ্য ওয়াল ব্যুরো: সাত দফা ভোট শেষে বাংলায় নজরকাড়া ফলাফলের আশা করেছিলেন বিজেপির শীর্ষ নেতারা। ৪২টির মধ্যে ৩০টি আসনে জয়ের স্বপ্ন অবশ্য পূরণ হয়নি। উল্টে গতবারের চেয়ে ৬টি কমে এবারে বাংলা থেকে বিজেপির সাংসদ সংখ্যা ১২। যদিও বিধানসভা ভিত্তিক ফলাফলের নিরিখে একুশের চেয়ে ভাল ফল করেছে গেরুয়া শিবির।

এমন পরিস্থিতিতে ভোটের ফল প্রকাশের পর শনিবার প্রথম বৈঠকে বসেছে রাজ্য বিজেপির কোর কমিটি।

সন্ধেই সল্টলেকের বৈঠকে কোর কমিটির ২৪ সদস্য ছাড়াও উপস্থিত থাকবেন বাংলার দায়িত্বে থাকা চার কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য এবং আশা লাকড়া। বৈঠকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও থাকার কথা। 

স্বাভাবিকভাবে, এদিনের বৈঠক নিয়ে দলের একাংশ সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। কারণ, আলোচনায় অপরিহার্যভাবে উঠে আসবে, কেন লক্ষ্য পূরণ করা সম্ভব হল না? বিপর্যয়ের কারণ কী?

ফল প্রকাশের পর থেকেই রাজ্য নেতাদের একাংশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মেদিনীপুরের জেতা আসনের পরিবর্তে দিলীপকে এবারে প্রার্থী করা হয়েছিল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। সেখানে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে প্রায় ১ লক্ষ ৩৭ হাজার ভোটে পরাজিত হন মেদিনীপুরের বিজেপি সাংসদ। এরপর থেকে কখনও 'কাঠিবাজি'র অভিযোগে কখনও 'নবীন-প্রবীণ' দ্বন্দ্বকে সামনে এনেছেন দিলীপ। গত চার বছর ধরে দলের কোনও কর্মসূচিতে তাঁকে ডাকা হয় না বলেও অভিযোগ করেছেন।

দিলীপ সরাসরি কারও নাম উল্লেখ করেননি। তবে পর্যবেক্ষকদের মতে, শুভেন্দু, সুকান্তদের ইঙ্গিত করেই যে দিলীপের আক্রমণ, তা তাঁর কথা থেকে স্পষ্ট। স্বাভাবিকভাবে, এদিনের বৈঠকে ফের দিলীপ 'কাঠিবাজি'র প্রসঙ্গ তুললে বা পাল্টা তাঁর বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের (দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ) প্রসঙ্গ উঠলে বৈঠক কোন দিকে মোড় নেবে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে সব মহলে।


```